বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

হামাস সদস্যের দুই হত্যাকারীর স্কেচ প্রকাশ করলো মালয়েশিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ওমর ফাইয়ায: হামাস সদস্য হাত্যার সাথে জাড়িত দুই সন্দেহভাজন ব্যক্তির ছবি প্রকাশ করেছে মালেয়শিয়া পুলিশ।

কুয়ালালামপুরে গত শনিবার দুই ব্যক্তি মোটর সাইকেলে চড়ে এসে হামাস সদস্য কুয়ালালামপুরের একটি ইউনিভার্সিটির লেকচারার ফাদি আল বাতশকে লক্ষ্য করে কমপক্ষে ১৪টি গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

পুলিশ আজ বলেছে, অভিযুক্ত দু’জনকে ধরার জন্য মালয়শিয়া থেকে বের হওয়ার সবগুলো পথে বিশেষ সতর্কতা জারি করা করা হয়েছে।

হামাস অভিযোগ করেছে, ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদ আল বাতশকে হত্যা করেছে। যদিও ইসরাইল অভিযোগটি অস্বীকার করেছে।

পুলিশ চিফ ফুজি ইবনে হারুন সাংবাদিকদের জানিয়েছেন, ছবি দু’টি তৈরি করা হয়েছে প্রত্যক্ষদর্শীদের বর্ণনার উপর ভিত্তি করে।

আল জাজিরা থেকে ওমর ফাইয়ায এর অনুবাদ

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ