সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ।। ২ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আস-সুন্নাহ ফাউন্ডেশনে নেওয়া হবে ৭ দাঈ ফজরের নামাজে সিজদারত অবস্থায় ইমামের মৃত্যু শোলাকিয়া ঈদগাহে ১৭ কোটি টাকার উন্নয়ন প্রকল্প, লাগানো হবে নিমগাছ সরকারের ১৮০ দিন পূর্তি, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা আজ কুরআনের আলোয় হৃদয় বদল, মা-বাবার পর ইসলামের ছায়ায় জার্মান কিশোরী মহানবীর (সা.) আদর্শ ছাড়া মানবতার মুক্তি আশা করা যায় না: মুনতাসির আলী দেশে শরিয়াহ আইন বাস্তবায়ন করতে চাই—ক্লিয়ার কাট কথা: শায়খে চরমোনাই ঢাকাসহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত শামীম কায়সার লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী করার খবরে শীর্ষ আলেমদের উদ্বেগ বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী

সন্ত্রাসবিরোধী যুদ্ধের নামে সন্ত্রাসীদেরই সহযোগিতা করছে যুক্তরাষ্ট্র : আসাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ফ্রান্স ও ব্রিটেন সন্ত্রাসবিরোধী যুদ্ধের নামে মূলত এ অঞ্চললে সন্ত্রাসীদেরই সহযোগিতা করছে বলে মন্তব্য করেছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। সিরিয়া যুদ্ধে যুক্তরাষ্ট্র অবশ্যই ব্যর্থ হবে মন্তব্য করে এবার নতুন করে দক্ষিণ দামেস্ককে লক্ষবস্তু করার কথা জানিয়েছেন তিনি।

ইরানের পররাষ্ট্রমন্ত্রীর রাজনৈতিক সহকারীর সঙ্গে এক বৈঠকে তিনি বলেন, এসব সন্ত্রাসীদের নির্মূল না করা পর্যন্ত সিরিয়ায় যুদ্ধ চলতেই থাকবে। গতকাল রোববার সিরিয়ার সরকারি টিভি চ্যানেলে বলা বলা হয়েছে, প্রেসিডেন্ট আসাদ দামেস্কের পার্শ্ববর্তী সকল এলাকার নিয়ন্ত্রণ নিতে এবার দক্ষিণাঞ্চলে অভিযান শুরু করেছেন।

সিরিয়ার সরকারি বাহিনী রাজধানী দামেস্কের দক্ষিণাঞ্চলে একটি সন্ত্রাসী ঘাঁটিতেও নতুন করে হামলা শুরু করেছে। সিরিয়া বাহিনী পশ্চিমাদের ছোঁড়া মোট ১০৫টি ক্ষেপনাস্ত্রের ৭১টিই ভূপাতিত করতে সক্ষম হয়েছিল বলে দাবি করেছে দেশটির অন্যতম প্রধান মিত্র রাশিয়া।

১৪এপ্রিল মার্কিন নেতৃত্বে ফ্রান্স ও ব্রিটেন সিরিয়া সরকারের বিরুদ্ধে দৌমায় রাসায়নিক হামলার অভিযোগে বিমান ও ক্ষেপনাস্ত্র হামলা চালায়।

উল্লেখ্য, দীর্ঘ প্রতিক্ষার পর প্রাণঘাতি সংঘর্ষের মধ্যদিয়ে ১এপ্রিল সিরিয়ার প্রেসিডেন্ট রাজধানীর পার্শ্ববর্তী জেলা পূর্ব ঘৌতার পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছেন।রয়টার্স, প্রেস টিভি

এসএস

আরো পড়ুন : আজ দ্বিতীয় মেয়াদে শপথ নেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ