সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ।। ২ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আস-সুন্নাহ ফাউন্ডেশনে নেওয়া হবে ৭ দাঈ ফজরের নামাজে সিজদারত অবস্থায় ইমামের মৃত্যু শোলাকিয়া ঈদগাহে ১৭ কোটি টাকার উন্নয়ন প্রকল্প, লাগানো হবে নিমগাছ সরকারের ১৮০ দিন পূর্তি, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা আজ কুরআনের আলোয় হৃদয় বদল, মা-বাবার পর ইসলামের ছায়ায় জার্মান কিশোরী মহানবীর (সা.) আদর্শ ছাড়া মানবতার মুক্তি আশা করা যায় না: মুনতাসির আলী দেশে শরিয়াহ আইন বাস্তবায়ন করতে চাই—ক্লিয়ার কাট কথা: শায়খে চরমোনাই ঢাকাসহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত শামীম কায়সার লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী করার খবরে শীর্ষ আলেমদের উদ্বেগ বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী

কানাডায় গাড়ি হামলায় নিহত ৯ আহত ১৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : পথচারীদের ওপর গাড়ি হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। কানাডার টরেন্টো শহরে ঘটেছে এ ঘটনা।  হামলায় আরো ১৬ জন আহত হওয়ার খবর জানা গেছে। হামলার পর টরেন্টোতে পুলিশ ও উদ্ধারকারীদের তৎপরতা শুরু হয়েছে।

বিবিসি খবরে বলা হয়েছে, স্থানীয় সময় দুপুর দেড়টার (বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টা) দিকে টরেন্টোর ইয়োনগি সড়কে এ ঘটনা ঘটে ।

অপরদিকে সিবিসি নিউজের খবরে বলা হয়, হামলার ঘটনায় গাড়িচালককে আটক করেছে পুলিশ। তবে তার পরিচয় প্রকাশ করা হয়নি। একজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে সিবিসি নিউজ জানায়, ঘটনাস্থলে চারটি মরদেহ পড়ে থাকতে দেখা গেছে।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এ ঘটনায় হতাহত ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এ ঘটনার পর আশেপাশের সড়ক ও রেল চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।

এসএস

আরো পড়ুন : সন্ত্রাসবিরোধী যুদ্ধের নামে সন্ত্রাসীদেরই সহযোগিতা করছে যুক্তরাষ্ট্র : আসাদ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ