শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

সিলেট বিভাগীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ৪ মে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : হিফজুল কুরআনের ক্ষুদে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ বৃদ্ধির লক্ষ্যে ও নতুন প্রতিভার সন্ধানে হিফজুল কুরআন প্রতিযোগিতা আয়োজন করেছে সিলেট দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়নের শাহ সিকন্দর তা’লীমুল কুরআন মাদরাসা।

সিলেট বিভাগীয় এ হিফজুল কুরআন প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে আগামী ৪ মে শুক্রবার। শাহ সিকন্দর তা’লীমুল কুরআন মাদরাসা ক্যাম্পাসে অনুষ্ঠানটি আয়োজন করার কথা রয়েছে।

প্রতিযোগিতা অনুষ্ঠানে বরেণ্য উলামায়ে কেরাম ও বিশিষ্ট ব্যক্তিবর্গ বিচারক ও অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। প্রতিযোগিতা শুরু হবে সকাল ৯টায়। পুরষ্কার বিতরণী অনুষ্ঠান বাদ আসর।

ধারাবাহিক ১০ পারা, অনূর্ধ্ব ১৩ বয়সী শিক্ষার্থীগণ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করতে পারবে। প্রতিযোগিতা বিজয়ী প্রথম ২০ জনের মধ্যে ২৫ হাজার টাকা বিতরন করা হবে। প্রথম পুরস্কার ৫ হাজার টাকা।

হিফজুল কুরআনের শিক্ষক-শিক্ষার্থীসহ সকল মুসলিম ভাই-বোনদের যথাসময় উপস্থিত থাকার আহবান জানিয়েছেন মাদরসার সেক্রেটারী এহতেশামূল হক। আগ্রহী প্রতিযোগীরা ০১৭১১৪৮৫০৬৫ মোবাইল নম্বরে যোগাযোগ করে নাম রেজিস্ট্রেশন করতে পারবেন।

এসএস

ধর্ষণের বিচার চেয়ে মোদিকে চমস্কিসহ ৬০০ শিক্ষাবিদের চিঠি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ