বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে ৩ তেলবাহী জাহাজে আগুন ময়মনসিংহ ইসলামি বইমেলা পরিদর্শনে সিটি প্রশাসক, কিনলেন বই আওয়ামী অপশক্তির তৎপরতা রোধে কঠোর পদক্ষেপ চায় খেলাফত মজলিস আজ লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে শরীয়তপুরে বিকেএমের মতবিনিময় আজ আওয়ার ইসলামের সিরাত সেমিনার, পুরস্কার পাচ্ছেন ৭৫ বিজয়ী মসজিদুল হারামে শিশুর স্ট্রলার প্রবেশে ৫ প্রবেশপথ, অনুমতি যেখানে মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত

কাবুলে নিবন্ধন করতে গিয়ে আত্মঘাতী হামলায় নিহত হলেন ৩১ ভোটার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  ভোটার নিবন্ধন কেন্দ্রের বাইরে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৩১ জন নিহত হয়েছেন।ঘটনাটি ঘটেছে আফগানিস্তানের রাজধানী কাবুলে।

রোববার কাবুলের পশ্চিমাংশের দাশত-ই বার্চি এলাকায় ওই কেন্দ্রের বাইরে ভোটাররা যখন পরিচয়পত্রের জন্য অপেক্ষা করছিলেন, তখনই ওই বিস্ফোরণ ঘটানো হয়, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ।

ইসলামিক স্টেট (আইএস) এর দায় স্বীকার করা এ হামলায় আহত হয়েছেন আরো ৫৪ জন। কয়েক সপ্তাহ তুলনামূলক শান্ত থাকার পর ফের দেখা দিল এ অশান্তি।

রয়টার্স বলেছে, কাবুলের ওই এলাকায় সংখ্যালঘু শিয়া হাজারা সম্প্রদায়ের বসবাস। এর আগেও আইএস বেশ কয়েকবার এই এলাকায় প্রাণঘাতী বোমা হামলা চালিয়েছিল।ওই ভোটার নিবন্ধন কেন্দ্রে পরিচয়পত্র  বিতরণের সময় হেঁটে আসা এক ব্যক্তি তার সঙ্গে থাকা বোমায় বিস্ফোরণ ঘটায়,  জানান আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানেশ।

বশির আহমদ নামে একজন প্রত্যক্ষদর্শী বলেন, ঘটনাস্থলে শিশুদের নিয়ে নারীরাও এসেছিলেন পরিচয়পত্র সংগ্রহ করতে। বিস্ফোরণে ঘটনাস্থলের আশপাশে রাখা গাড়ি ধ্বংস হয় এবং বিভিন্ন বাড়ির জানালা ভেঙে পড়ে।

আগে থেকেই অনেকে এমন একটি হামলার আশঙ্কা করে আসছিলেন। কারণ, আগামী অক্টোবরে আফগানিস্তানের পার্লামেন্ট নির্বাচন হওয়ার কথা। তার প্রস্তুতিতে পুরো আফগানিস্তানজুড়ে ভোটার রেজিস্ট্রেশন সেন্টার স্থাপন করা হয়েছে। রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য এমনসব পরিস্থিতিতেই এসব ঘটনা ঘটতে দেখা গেছে।

এসএস

আরো পড়ুন : আড়াই মাসের দীর্ঘ ছুটি মাদরাসায়; কী করবে শিক্ষার্থীরা?