রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিরাত প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন জাতীয় মহিলা মাদরাসার ১০০ ছাত্রী গাজীপুরে বিকেএমের দিনব্যাপী প্রশিক্ষণ মজলিস আইএবি কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ইসলাম মুছে যাওয়ার জন্য দুনিয়াতে আসেনি: মাওলানা আরশাদ মাদানী মুসলিমদের আন্তরিকতায় মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করলেন মার্কিন তরুণ ৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’

আফগানিস্তানে মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে দিল তালেবান!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাওলাদার জহিরুল ইসলাম: আফগানিস্তানের দক্ষিণ প্রদেশ হেলমান্দে তালেবান নেতাদের নির্দেশে সব ধরনের নেটওয়ার্ক ব্যবস্থা বন্ধ ঘোষণা করা হয়েছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক এক টেলিভিশন জানিয়েছে, হেলমান্দ প্রদেশের মুখ্যমন্ত্রী উম্মিদুল্লাহ জহির বলেছেন, তালেবান নেতাদের ধারণা, স্থানীয় টেলিফোন নেটওয়ার্ক ব্যবহার করে সরাকারি বাহিনী তালেবান সদস্যদের ওপর গোপন অভিযান পরিচালনা করছে। তাই তারা তালেবান অধিকৃত এলাকাসহ আশপাশের বেশ কিছু্ এলাকায় মোবাইল নেটওয়ার্ক বন্ধ রাখার নোটিশ জারি করে ।

সব মোবাইল কম্পানিকে ওই এলাকায় নেটওয়ার্ক বন্ধ রাখতে নোটিশ পাঠানো হয়েছে। এ পর্যন্ত ১২০ টি টাওয়ার বন্ধ করে দেয়া হয়েছে।

অপরদিকে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, তালেবানদের এ পদক্ষেপের কারণে অভিযান পরিচালানায় কোন প্রভাব পড়বে না। কেননা, সেনাদের কাছে স্পেশাল নেটওয়ার্ক ব্যবস্থা বিদ্যমান রয়েছে।

প্রতিরক্ষা মন্তণালয়ের মুখপাত্র এক টিভি সাক্ষাতকারে বলেছেন, তালেবানদের ওই প্রতিবন্ধকতায় কেবল স্থানীয় জনগণ ভোগান্তিতে পড়বেন। সেনাদের জন্য বিশেষ নেটওয়ার্ক ব্যবস্থা নেয়া আছে। ওই প্রদেশের সাথে অন্য প্রদেশের নাগরিকদের যোগাযোগ বিচ্ছিন্ন থাকবে।

সুত্র: ডেইলি পাকিস্তান


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ