সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ।। ২ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সরকারের ১৮০ দিন পূর্তি, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা আজ কুরআনের আলোয় হৃদয় বদল, মা-বাবার পর ইসলামের ছায়ায় জার্মান কিশোরী মহানবীর (সা.) আদর্শ ছাড়া মানবতার মুক্তি আশা করা যায় না: মুনতাসির আলী দেশে শরিয়াহ আইন বাস্তবায়ন করতে চাই—ক্লিয়ার কাট কথা: শায়খে চরমোনাই ঢাকাসহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত শামীম কায়সার লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী করার খবরে শীর্ষ আলেমদের উদ্বেগ বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী নেত্রকোনায় পুকুরে ডুবে প্রাণ গেল শিশুর ‘দুই-তিন বছরের মধ্যে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা হবে’  মমেক হাসপাতালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

বিদআতের আশংকা; হজ প্যাকেজ থেকে বাদ পড়ল জাবালে ‍নুর জিয়ারত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাওলাদার জহিরুল ইসলাম: সৌদি আরবের হজ মন্ত্রণালয় জানিয়েছে, এখন থেকে কোন হজ এজেন্সি তাদের হজ প্যাকেজে জাবালে নুর (পাহাড়ের) জিয়ারত অন্তর্ভূক্ত করতে পারবে না। কারণ হিসেবে তারা জানিয়েছেন, জাবালে নুর এর জিয়ারতের সময় বহু মানুষ শরিয়তের খেলাফ কাজ করে বসেন। ইসলামি বিধান অনুযায়ী এগুলো অবশ্যই পরিত্যাজ্য।

সৌদি গণমাধ্যম জানিয়েছে, হজ মন্ত্রণালয় এক আদেশে আরো বলেছে, হজ এজেন্সিগুলোকে এ নিয়ম মেনে চলা আবশ্যক এবং হাজিদেরকেও এটা আগ থেকেই জানিয়ে দেয়ার পরামর্শ দেয়া হয়েছে।

মক্কা মুকাররমার স্থানীয় সরকার হজ মন্ত্রণালয়কে এ নির্দেশ দিয়েছিল যে, জাবালে নুরে বিদআত বন্ধে কার্যকরি ভূমিকা গ্রহণ করুন। সে ভিত্তিতেই হজ মন্ত্রণালয় জাবালে নুর জিয়ারতই বন্ধের সুপারিশ করেছে। সে অনুযায়ী হজ এজেন্সি ও মুয়াল্লিমদের বলা হয়েছে, তারা যেন কোন হাজিকে জাবালে নুর জিয়ারতের অনুমতি না দেন।

বিদআতের পাশাপাশি অনেক হাজি এ পাহাড়ে উঠতে গিয়ে দুর্ঘটানায় পড়ে মৃত্যূবরণ করেছেন। তাই এখন থেকে জাবালে নুর জিয়ারত সম্পূর্ণভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

সূত্র: ডেইলি কুদরত


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ