রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ।। ২৬ আশ্বিন ১৪৩৩ ।। ৩০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুসহ কঠিন রোগব্যাধি থেকে মুক্তির দোয়া মধুপুরে শিয়ালের আক্রমণে ১১ ঘণ্টায় আহত ২১, আতঙ্কে এলাকাবাসী রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলার তীব্র নিন্দা বাংলাদেশের সৌদি আরবে বিমানবন্দরে হামলা, সকাল পর্যন্ত ঢাকা থেকে ৯ ফ্লাইট বাতিল গোয়াইনঘাটে বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ দেড় শতাধিক শিক্ষার্থীর মাঝে কোরআন বিতরণ কাঁচপুরে সিলিন্ডারের গ্যাস লিকেজ থেকে দগ্ধ স্বামী-স্ত্রীসহ ৪ জার্মানির রাজপথে এক আত্মিক ও ঐতিহাসিক ভ্রমণ নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় বিকেএমের সমাবেশ সৌদি আরবের বিমানবন্দরে হামলা: দুই বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯

ইসরাইলি বাহিনীর গান পয়েন্টে দাঁড়ানো এক নারীর গল্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ওমর ফাইয়ায : একদিকে শত শত ইসরাইলি সৈন্য রাইফেল তাক করে বসে আছে। অন্য দিকে এক তরুণী টিয়্যার গ্যাস থেকে বাঁচার জন্য অর্ধেক মুখ মাস্ক দিয়ে ঢেকে বিক্ষোভ মিছিলের একেবারে সামনে দাঁড়িয়ে আছেন। তিনি দাঁড়িয়ে আছেন মিছিলে অংশ নেওয়া তরুণদেরও সামনে, তাদেরকে নিরাপত্তা দিচ্ছেন।

‘কারণ নারীদের দিকে কম গুলি ছোঁড়া হয়’ বলছিলেন ২৬ বছর বয়সী তাগহরীদ আল বারাওয়ীভ

তার সাথে কথা হয় গত ১৩ এপ্রিল যখন তিনি গাজায় ইসরাইলের সীমানার কাছে লাগাতার চলতে থাকা তৃতীয় জুমার বিক্ষোভে অংশ নিয়েছিলেন। তার সাথে ছিলেন তার ছোট বোন এবং কিছু বন্ধু।

তিনি বলছিলেন, আমরা একটি পুরুষ শাসিত সমাজে বাস করি এবং বিক্ষোভে নারীদের অংশগ্রহণ গাজায় কিছু মানুষের কাছে অস্বাভাবিক মনে হতে পারে। তবে এখন পুরুষরা এটা গ্রহণ করছে এবং আমাদের বিক্ষোভে অংশ নিতে সাহস যোগাচ্ছে। তারা হয়তো উপলব্ধি করতে পারছে আমরা সবাই এই লড়াইয়ের অংশীদার এবং নারীদেরও বিক্ষোভে অংশগ্রহণ করা উচিত।

কিন্তু নারী হওয়াও নিরাপদ থাকার জন্য যথেষ্ঠ নয়।

সাম্প্রতিক বিক্ষোভে ১৬০ জন নারী সহ ১৬০০ জন ফিলিস্তিনি আহত হয়েছে এবং ৩০ জনের বেশি ফিলিস্তিনি ইসরাইলি বাহিনীর গুলিতে শহিদ হয়েছে।

আল জাজিরা ইংলিশ থেকে ওমর ফাইয়াযের অনুবাদ

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ