শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত

যৌন সহিংসতার কারণে জাতিসংঘের কালো তালিকায় মিয়ানমার সেনাবাহিনী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : মিয়ানমারে রোহিঙ্গা  মুসলমানদের ওপর সহিংসতা চালানোর সময় যৌন নির্যাতনের অভিযোগে প্রথমবারের মতো জাতিসংঘের কালো তালিকায় উঠে এসেছে মিয়ানমার সামরিক বাহিনীর নাম।

জাতিসংঘ মহাসচিবের এক রিপোর্টে যুদ্ধ-সংঘাত সংশ্লিষ্ট যৌন সহিংসতার ওপর এ তালিকাটি উপস্থাপন করা হয়। রিপোর্টে রোহিঙ্গা নারীদের ধর্ষণের একাধিক ঘটনার কথা উল্লেখ করা হয়।

২০১৬ সালের অক্টোবর এবং ২০১৭ সালের আগস্টে রাখাইন প্রদেশে রোহিঙ্গা মুসলিম সংখ্যালঘুদের ওপর যে অভিযান চালানো হয় - সে সময় মিয়ানমার সেনাবাহিনী কর্তৃক যৌন সহিংসতার ঘটনাগুলোকে কেন্দ্র করে রিপোর্ট তৈরি করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ।

জাতিসংঘ তখন ওই অভিযানকে ‘জাতিগত শুদ্ধি অভিযান’ বলে বর্ণনা করলেও সোমবার নিরাপত্তা পরিষদের কাছে উপস্থাপিত এবং অনলাইনে প্রকাশিত রিপোর্টটিতে বলা হয়, যৌন সহিংসতা ওই অভিযানের অবিচ্ছেদ্য অংশ ছিল, যার উদ্দেশ্য ছিল হুমকি ও ভীতি প্রদর্শনের মাধ্যমে রোহিঙ্গাদের দেশ ছেড়ে পালাতে বাধ্য করা এবং তারা যাতে ফিরে না আসে তা নিশ্চিত করা।

এসএস

আরো পড়ুন : বৈশাখকে অপসংস্কৃতি বলে লিফলেট বিতরণ করায় আটক ৭


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ