মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
আতঙ্কিত হয়ে আমানত তোলা গ্রাহকদের বিশেষ সুবিধা দিচ্ছে ইসলামী ব্যাংক তৃণমূলে সাংগঠনিক তৎপরতা বাড়ানোর আহ্বান জমিয়ত মহাসচিবের দারুল উলুম সাবিলুস সালাম হায়দরাবাদের শায়খুল হাদিসের ইন্তেকাল দুপুরের মধ্যে ঢাকাসহ ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইরানের সঙ্গে চুক্তি সই হয়েছে, বিস্তারিত শিগগির প্রকাশ হবে: ট্রাম্প সৌদি আরবে হিজরি নববর্ষ শুরু, ২৫ জুন পবিত্র আশুরা ৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর

চোখের নিচের কালো দাগ দূর করার ঘরোয়া উপায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুমিনুল ইসলাম: মানুষের মুখমণ্ডলে সবচেয়ে সুন্দর ও স্পর্শকাতর অঙ্গ হলো এক জোড়া চোখ। কিন্তু যদি সেই সুন্দর দুটি চোখের নিচে কালো দাগ বা আন্ডার আই ডার্ক সার্কেল (Dark Circle) দেখা দেয় তা হলে পুরো সৌন্দর্যেই ভাটা পড়ে।

অনেক কারণেই চোখের নিচে কালো দাগ পড়তে পারে। তার মধ্যে রাতে জেগে থাকা বা ঘুম কম হওয়া, কাজের বাড়তি চাপ, খাবারে অনীহা, অতিরিক্ত দুশ্চিন্তা, বার্ধক্যজনিত কারণ, রক্ত শূন্যতা, বিষণ্ণতা উল্লেখযোগ্য।

এ ছাড়াও কিছু শারীরিক সমস্যা যেমন-এলার্জি, শ্বাস কষ্ট, যকৃতের সমস্যা, ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া ইত্যাদি কারণেও চোখের নিচে কালো দাগ হতে পারে। অনেক ক্ষেত্রে ছোট বেলা থেকে কোনো কারণ ছাড়াই চোখের নিচে কালো দাগ দেখা যায়।

চোখের নিচের কালো দাগ দূর করতে কি কি করবেন: 

চোখের নিচের কালো দাগ দূর করতে ওষুধের চেয়ে যত্ন ও কিছু নিয়ম কানুন কার্যকরী।

প্রতিদিন অন্তত সাত থেকে আট ঘণ্টা ঘুমানোর অভ্যাস করতে হবে।

দুশ্চিন্তা ও মানসিক চাপমুক্ত থাকার চেষ্টা করতে হবে।

ধূমপান থেকে যতটা সম্ভব বিরত থাকতে হবে।

পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে হবে।

রোদে বাইরে বের হলে রোদ চশমা বা সান ব্লক ব্যবহার করতে হবে।

প্রচুর পরিমাণে আয়রন ও অ্যান্টি অক্সিডেন্টযুক্ত খাবার গ্রহণ করতে হবে।

কারো কারো অনেক দিন চশমা ব্যবহারের জন্য চোখের নিচে কালো দাগ ও ফোলা ভাব দেখা যায়।

সেই ক্ষেত্রে প্রতিদিন কাজের ফাঁকে ১০ মিনিট চোখ বন্ধ করে চোখকে বিশ্রাম দিতে হবে এবং

রাতে ঘুমানোর সময় উঁচু বালিশ ব্যবহার করতে হবে।

মোবাইল বা কম্পিউটার ব্যবহারের সময় যথাযথ দূরত্ব বজায় রাখতে হবে। এখন বাজারে অনেক ধরনের আন্ডার আই ডার্ক সার্কেল ক্রিম পাওয়া যায়। এগুলো ব্যবহারে কিছুটা ডার্ক সার্কেল হালকা হয়। এ ছাড়া ডায়মন্ড পিলিংয়ের মাধ্যমেও ডার্ক সার্কেল কমানো যায়। তবে চোখের নিচে কালো দাগের সমস্যা অনেক দিন হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

আরো পড়ুন: হেঁচকি উঠলে কী করবো


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ