শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৭ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেয়া ৩ জনকে তুলে নেয়ার অভিযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেয়া তিন নেতাকে তুলে নেয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

আজ দুপুরে সংবাদ সম্মেলন করে ফেরার পথে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের সামনে থেকে সাদা পোশাকে মাইক্রোবাসে করে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে আন্দোলনকারী শিক্ষার্থীরা অভিযোগ করেছেন। খবর এনটিভির

বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের সমন্বয়ক হাসান আল মামুন মিডিয়ার কাছে দাবি করেছেন, ‘পরিষদের যুগ্ম আহ্বায়ক নুরুল হক নূর, ফারুক হাসান ও রাশেদ খানকে সাদা পোশাকের পুলিশ একটি মাইক্রোবাসে করে তুলে নিয়ে গেছে।’

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরির সামনে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের থেকে সংবাদ সম্মেলন করা হয় করে দ্রুত মামলা প্রত্যাহারের আহ্বান জানানো হয় এবং দৈনিক ইত্তেফাকে মিথ্যা সংবাদ পরিবেশন করায় ক্ষমা চাইতে বলা হয়।

আগামী দুদিনের মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের বিরুদ্ধে যে মামলা দিয়েছে, তা প্রত্যাহার না করলে ছাত্রসমাজ আবার আন্দোলনে নামবে বলেও ঘোষণা দেন তারা।

জানা যায়, সংবাদ সম্মেলনের পর পরিষদের নেতারা ঢামেক হাসপাতালে অসুস্থ নেতাকর্মীদের দেখতে যান এবং সেখান থেকে বেরিয়ে আসার পথেই তিন নেতাকে তুলে নেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।

‘দৈনিক ইত্তেফাককে ৫টার মধ্যে ক্ষমা চাইতে বলল শিক্ষার্থীরা’

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ