বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কলকাতায় আগুনে মারা যাওয়া বাংলাদেশিদের পরিচয় প্রকাশ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরার মাধ্যমে একদিনে ৪৪৯ মামলা পাঠ্যবই থেকে হাদিসের কিছু অংশ বাদ দিলো সৌদি `ফ্যামিলি কার্ড আর কৃষি কার্ডের অজুহাতে জনগণকে মৌলিক অধিকার থেকে বঞ্চিত করবেন না' শেষ হচ্ছে শায়েখ আহমাদুল্লাহর ‘শরয়ী সমাধান’ লাইভ শরিয়াভিত্তিক ব্যাংকগুলোর আমানতে বড় ধাক্কা বেপরোয়া বাস পিষে মারল মাদরাসা ছাত্রকে ইসলামের ছায়ায় কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোস! পুলিশের লাঠিচার্জে ৩০ শিক্ষার্থী আহত, দারুল আরকামের চার দফা দাবি উচ্চস্বরে গানের প্রতিবাদ , পুলিশের লাঠিচার্জে দারুল আরকামের ৩০ শিক্ষার্থী আহত

সিরিয়ায় হামলার পক্ষে বিপক্ষে যেসব দেশের অবস্থান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগে সিরিয়ায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও ব্রিটেন। শনিবার ভোর রাতের এ হামলার পর বিশ্বব্যাপী তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

হামলার নিন্দা জানিয়ে জাতিসংঘে প্রস্তাব তুলেছে রাশিয়া। কিন্তু সেই প্রস্তাব আটকে দিয়েছে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স ও তাদের সহযোগীরা।

সিরিয়ায় হামলার পর এ ঘটনার নিন্দা জানায় ইরান ও রাশিয়া। ইরান এবং রাশিয়া সরাসরি সিরিয়ার পক্ষে অবস্থান নিয়েছে। কিন্তু সিরিয়ার পার্শ্ববর্তী দেশ তুরস্ক যুক্তরাষ্ট্রের এ হামলাকে স্বাগত জানিয়েছে।

জাতিসংঘে তোলা রাশিয়ার প্রস্তাবের পক্ষে পক্ষে ভোট দেয় রাশিয়া, চীন ও বলিভিয়া। বিপক্ষে ভোট দেয় যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, নেদারল্যান্ড, সুইডেন, কুয়েত, পোল্যান্ড ও আইভরিকোস্ট। চারটি দেশ ভোট দেয়া থেকে বিরত ছিল। এগুলো হলো- ইথিওপিয়া, কাজাখস্তান, গায়ানা ও পেরু।

এদিকে সিরিয়া হামলার বিরোধিতা করেছে কিউবা ও ব্রাজিল। ব্রাজিলের প্রেসিডেন্ট এ বিষয়ে বিবৃতি দিয়েছেন। এছাড়া মিশর ও আলজেরিয়াও হামলার পক্ষে অবস্থান নেয় নি।

অন্যদিকে, হামলার পক্ষে অবস্থান নিয়েছে ইসরাইল, সৌদি আরব, তুরস্ক, কাতার, কানাডা, কলম্বিয়া, ইউরোপীয় কাউন্সিল, জার্মানি, পোল্যান্ড, চেক প্রজাতন্ত্র, নেদারল্যান্ড, পর্তুগাল, রোমানিয়া, স্লোভেনিয়া ও স্পেন।

কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ