মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরানের সঙ্গে চুক্তি সই হয়েছে, বিস্তারিত শিগগির প্রকাশ হবে: ট্রাম্প সৌদি আরবে হিজরি নববর্ষ শুরু, ২৫ জুন পবিত্র আশুরা ৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

যেভাবে বজ্রপাত থেকে নিজেকে নিরাপদ রাখবেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ কৃষিপ্রধান দেশ হিসেবে পরিচিত। ধান আমাদের প্রধান খাদ্যশস্য। প্রতি বছর বৈশাখের শুরু থেকেই ধান কাটার ধুম পড়ে দেশের গ্রামাঞ্চলে। সবার মধ্যে স্ফীত হাসি লেগে থাকে উৎপাদিত ফসল দেখে।

একদিকে হরেকরকম মৌসুমি ফল, অন্যদিকে উৎপাদিত সোনালি ধানে কৃষকের হৃদয় জুড়িয়ে যায়। সেই হাসি অনেক সময় কালবৈশাখী ও বজ্রপাতের কারণে মুহূর্তেই উবে যায়। এতে কিছু মানুষকে প্রিয়জন হারানোর বেদনা সারা জীবনের জন্য বয়ে বেড়াতে হয়। সেই সময় বজ্রপাত নামের যমদূতে কৃষক-শ্রমিকসহ নানা শ্রেণী-পেশার মানুষ আতঙ্কিত হয়ে পড়েন।

পৃথিবীর যে ক’টি দেশে বজ্রপাত বেশি হয় তার মধ্যে অন্যতম হচ্ছে বাংলাদেশ। বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি আর জলবায়ু পরিবর্তনের কারণেই বাড়ছে বজ্রপাতের ঘটনা। তাছাড়া পরিবেশ দূষণের কারণেও বজ্রপাত হয়ে থাকে।

তাপমাত্রার পরিমাণ যত বাড়বে বজ্রপাতের ঘটনাও তত বৃদ্ধি পাবে। আবহাওয়াবিদ আবদুল মান্নানের ভাষ্যমতে ১৯৮১ সাল থেকে বজ্রপাতের ঘটনা বাড়তে থাকে। যুক্তরাষ্ট্রের একটি গবেষণা জরিপে উঠে এসেছে ঝড় ও বজ্রপাতের কারণে বিশ্বে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু ঘটেছে বাংলাদেশে।

যেভাবে বাঁচবেন বজ্রপাত থেকে: উঁচু জায়গায় বা খেলার মাঠে দাঁড়িয়ে থাকবেন না। খোলা জায়গা থাকলে ছাতা ব্যবহার করবেন না। গাছের নিচে আশ্রয় নেবেন না।

বাইরে হাঁটার সময় বজ্রপাত দেখা দিলে দ্রুত মাটিতে বসে পড়ুন। বাড়িতে আশ্রয় নিন। মোটরসাইকেল বা বাইসাইকেল আরোহীরা দ্রুত নেমে পড়ুন এবং নিরাপদ আশ্রয় নিন।

পুকুর, জলাশয়, খাল, নদী জাতীয় স্থানে অবস্থান করবেন না। তীব্র বজ্রপাতের সময় ঘর থেকে বাইরে যাবেন না। মোবাইল ফোনের ব্যবহার মানুষের ওপর বজ্রপাতের আশঙ্কা বাড়ায়। চামড়ার ভেজা জুতা ও খালি পায়ে থাকা বিপজ্জনক। এগুলো মেনে চললে বজ্রপাত থেকে রক্ষা পাওয়া সহজ হবে ইনশাআল্লাহ।

কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ