শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ফতুল্লায় চুলা জ্বালাতেই রান্নাঘরে আগুন, নারীসহ দগ্ধ ৪ হরমুজে আরও একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা পাগলা মসজিদের দানবাক্সে এবার ৫১ বস্তা টাকা, চলছে গণনা মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র : প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ২১ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি ‘মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর বীরত্ব ও আত্মত্যাগ জাতীয় ইতিহাসের গৌরবোজ্জ্বল অধ্যায়’  নকীব পদকে ভূষিত শরীফ মুহাম্মাদ, সমর ইসলাম ও কলরব নারায়ণগঞ্জে ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা-মহানগর কমিটি ঘোষণা

নববর্ষ : উন্মোচিত হোক সাংস্কৃতিক জাগরণের নতুন দিগন্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ ছফিউল্লাহ হাশেমী
প্রাবন্ধিক ও কলেজ শিক্ষক

নতুন আশা-আকাঙ্খা আর শুভ বার্তা নিয়ে হাজির হয় নতুন বছর। বাংলা সন বাংলাদেশের মানুষের নিজস্ব সন। বাদশাহ আকবর রাজকোষের খাজনা আদায়ের সুবিধার্থে হিজরি সনের মর্যাদা অক্ষুন্ন রেখে একটি ফসলী সন উদ্ভাবন করার জন্য জ্যোতির্বিজ্ঞানি আমীর ফতেহুল্লাহ সিরাজীকে ১৫৮৪ খ্রিস্টাব্দে দায়িত্ব প্রদান করেন।

আমীর ফতেহুল্লাহ সিরাজী হিজরি সনের চলমান বর্ষকে বজায় রেখে চন্দ্র গণনাভুক্ত বর্ষ ৩৫৪ দিনের স্থলে ৩৬৫ দিনে এনে হিজরি সনকে সৌর গণনাভুক্ত করে একটি নতুন সনের উদ্ভাবন করেন।

১৫৮৫ খ্রিস্টাব্দে বাদশাহ আকবর এক ফরমান জারির মাধ্যমে এই সন অনুযায়ী খাজনা আদায়ের ঘোষণা দেন। এ কারণে এটি ফসলী সন নামেও এই ভূখন্ডের মানুষের কাছে পরিচিত হয়ে উঠে।

হিজরি সনের সঙ্গে যেমন বাংলা সনের সম্পর্ক সুনিবিড় তেমনই এই দুটি সনের সঙ্গে বাংলাদেশের মানুষের সম্পর্কও সুনিবিড়। এখন বাংলা নববর্ষ ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল বাংলাদেশীর নিজস্ব উৎসবে পরিণত হয়েছে। বাংলা নববর্ষ উদযাপনে তাই আমাদের নিজস্বতার কথা স্মরণে রাখতে হবে।

অপসংস্কৃতির ফাঁদে পড়ে যেন আমরা আমাদের সাংস্কৃতিক স্বাতন্ত্র্যকে বিকৃত না করি। আমাদের বিশ্বাস, মূল্যবোধ, পরিচ্ছন্ন রুচিবোধকে বিনষ্ট না করি।

কিন্তু পরিতাপের বিষয়, একটি বিশেষ মহল বাংলা নববর্ষের নামে বেশ কিছুদিন থেকে বিজাতীয় সংস্কৃতি লালনের মহড়া দিচ্ছে। মূলধারার সংস্কৃতি চর্চার নামে এরা এমন সব হাস্যকর আচার-অনুষ্ঠানের আয়োজন করে থাকে, যার সাথে এদেশের বৃহত্তর জনগোষ্ঠির জীবনাচার ও সংস্কৃতি চেতনার কোনো সম্পর্ক নেই।

নববর্ষকে আহবান জানানো, আবেগে উত্তেজনায় হিল্লোলিত হয়ে ওঠা, দৃশ্যত এর মধ্যে কোনো পাপ বা অসঙ্গতি নেই। পাপ তখনই হবে যখন এই আহবান সীমা অতিক্রম করে। আনন্দ খারাপ নয়, কিন্তু তা শিরক ও অশ্লীলতার সঙ্গে যুক্ত হলে খারাপতো বটেই, আনন্দ তখন একেবারেই গর্হিত ও হারাম।

কারো অজানা নয়, পহেলা বৈশাখে ভোর না হতেই নারী-পুরুষের অবাধ মেলামেশার মধ্য দিয়ে রমনায় পান্তা খাওয়ার মহোৎসব শুরু হয়ে যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা চত্বরে যুবক-যুবতিরা শরীরে উল্কি এঁকে নেবার প্রতিযোগিতায় মেতে উঠে, নানা দিকে নানা মিছিল শুরু হয়ে যায়।

আর মিছিল শুধু মিছিল নয়, ঢোল-বাদ্য সহকারে বিভিন্ন জন্তু-জানোয়ারের মুখোশ পরিহিত নারী-পুরুষের বেহায়া অঙ্গভঙ্গি নিয়ে সে এক অকথ্য দৃশ্য। এরা যখন বানর, হনুমান, বাঘ, ভাল্লুক, হাতি, ঘোড়ার মুখোশ পড়ে রা