শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৭ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

এখন থেকে ফেসবুক-ইউটিউবের আয় থেকে ভ্যাট কাটা হবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এখন থেকে সার্চ ইঞ্জিন গুগল, এমাজান, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইউটিউবের আয় থেকে ভ্যাট-ট্যাক্স আদায় করবে সরকার।

বৃহস্পতিবার সংশ্লিষ্ট বিভাগকে এমন নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামাল সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ অন্তর্বর্তীকালীন এ আদেশ দেয়।

এ ছাড়া এসব প্রতিষ্ঠান থেকে রাজস্ব আদায়ের কেন নির্দেশ দেয়া হবে না-তার কারণ দর্শাতে রুল জারি করেছে আদালত।

আগামী চার সপ্তাহের মধ্যে অর্থ সচিব, আইন সচিব, ডাক ও টেলিযোগাযোগ সচিব, তথ্য সচিব, বাংলদেশ ব্যাংকের গভর্নর, এনবিআরের চেয়ারম্যান, বিটিআরসির চেয়ারম্যান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

ডেপুটি এটর্নি জেনারেল মোতাহার হোসেন জানান, ডিজিটাল এডভার্টাইজমেন্ট খাত থেকে অর্থ উপার্জনকারী প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে অবিলম্বে ভ্যাট-ট্যাক্স আদায়ে পদক্ষেপ নিতে বলেছে আদালত।

রুল জারির পাশাপাশি বিষয়টি নিয়ে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে। ওই কমিটি ডিজিটাল এডভার্টাইজমেন্ট খাত থেকে উল্লেখিত প্রতিষ্ঠানগুলো কত টাকা নিয়েছে এবং নিচ্ছে এ বিষয়ে প্রতিবেদন দিবে।

আগামী ২৫ জুন প্রতিবেদনটি আদালতে দাখিল করবে। আগামী ২৮ জুন বিষয়টি আদালতে পরবর্তী আদেশের জন্য ধার্য থাকবে।

ভিন্নরকম নববর্ষ উদযাপনের উদ্যোগ; সাড়া ফেলেছে ফেসবুকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ