শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৭ সফর ১৪৪৮

শিরোনাম :
রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’ দলীয়করণ ও রাজনৈতিক সহিংসতা বন্ধে ঐকমত্যের আহ্বান নেজামে ইসলাম পার্টির সিঙ্গাপুরে চিকিৎসাধীন ধর্মমন্ত্রীর শারীরিক অবস্থার উন্নতি

ঢাবির সুফিয়া কামাল হলে ছাত্রীর রগ কাটার অভিযোগ ছাত্রলীগ নেত্রীর প্রতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : গত কয়েক দিন ধরেই ঢাবির ছাত্রীরা আন্দোলনে বের হওয়ার চেষ্টা করছিল। কিন্তু ছাত্রলীগের বাধা ও অত্যাচারে তারা হল থেকে বের হতে পারছে না বলে দাবি করছে সুফিয়া কামাল হলের ছাত্রীরা।

আন্দোলনকারী ছাত্রীদের ওপর মারধরের একপর্যায় মোরশেদা বেগম নামের উদ্ভিদবিদ্যা বিভাগের চতুর্থ বর্ষের এক ছাত্রীর পায়ের রগ কেটে দিয়েছে হলের ছাত্রলীগ সভাপতি ইফফাত জাহান এশা।  অভিযোগ ছাত্রীদের।

তবে ঢাবির ইংলিশ বিভাগের সহকারী অধ্যাপিকা নীলিমা আখতার তার ফেসবুক স্ট্যাটাসে ঘটনাটির ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন। তিনি স্ট্যাটাসে বলেছেন,

‘সুফিয়া কামাল হলের যে মেয়েটির ছবি ভাইরাল হয়েছে, ওর রগ কাটে নি। ও সেই সময় অত্যাচারিত অন্য একটি মেয়ের চিৎকার শুনে প্রতিবাদে ছাত্রলীগের নেত্রীর রুমের গ্লাসে লাথি মেরেছিল। যে শিক্ষক তাকে পাশের হাসপাতালে নিয়েছেন, তাঁর কাছে ওই ছাত্রীই এটা বলেছে।’

গতকাল মঙ্গলবার রাত ১১টার পর হলের সাধারণ ছাত্রীদের ওপর শুরু হওয়া ছাত্রলীগের মারধরের খবর স্যোশাল মিডিয়ায় বিভিন্ন অডিও-ভিডিও বার্তার মাধ্যমে ভাইরাল হয়ে যায়। ভিডিও ও ছবিতে আন্দোলনরত ছাত্রীদের বিক্ষোভের চিত্রও উঠে এসেছে।

এসএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ