শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৭ সফর ১৪৪৮

শিরোনাম :
‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’ দলীয়করণ ও রাজনৈতিক সহিংসতা বন্ধে ঐকমত্যের আহ্বান নেজামে ইসলাম পার্টির সিঙ্গাপুরে চিকিৎসাধীন ধর্মমন্ত্রীর শারীরিক অবস্থার উন্নতি পরীক্ষা ছাড়া বেফাকের আর কাজ কী? কাল থেকে জিপিএস ছাড়া চলবে না গণপরিবহন

কুয়েতে কুরআন প্রতিযোগিতায় যাচ্ছেন হাফেজ তরিকুল ইসলাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুয়েতে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশ নিতে আজ যাচ্ছেন বাংলাদেশের বিশ্বজয়ী হাফেজ তরিকুল ইসলাম।

রাজধানীর যাত্রাবাড়ীতে অবস্থিত হাফেজ কারী নেছার আহমাদ আন নাছিরী পরিচালিত মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার ছাত্র হাফেজ তরিকুল ইসলাম এর আগে গত বছর দুবাইয়ের কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করেছিল।

গত বছরও কুয়েতের এ প্রতিযোগিতায় নেছার আহমাদ আন নাছিরীর ছাত্র হাফেজ সাইফুর রহমান তকি ২য় স্থান অর্জন করেছিলো।

জানা যায়, কুয়েতে অনুষ্টিতব্য কুরআন প্রতিযোগিতায় অংশ নিতে তরিকুল ইসলামের সঙ্গে যাচ্ছেন তার উস্তাদ হাফেজ কারী নেছার আহমদ আন নাছিরীও।

আওয়ার ইসলামকে তিনি জানান, ২০১৮ সালে মারকাজুত তাহফিজ মাদরাসার আরও ৩ জন ছাত্র ৩টি দেশে কুরআন প্রতিযোগিতায় অংশ নিবে। যথাক্রমে, ফারহান হাবীব আওলাদ (তুরষ্ক), গাজী আব্দুল্লাহ (জর্ডান), এহসান উল্লাহ (ইরান)।

তিনি সবার সফলতার জন্য বিশেষভাবে দুআ কামনা করেছেন।

নেছার আহমদ আন নাছিরী বলেন, মারকাজুত তাহফিজ ইতোপূর্বে দেশের অনেক সম্মান বয়ে এনেছে। এবারও তারা সফল হবে বলে আমরা আশাবাদি। আমরা সবার কাছে আন্তরিক দুআ কামনা করি।

স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে সম্মাননা নিলেন হাফেজ নেছার আহমাদ ও তরিকুল

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ