বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬ ।। ১১ চৈত্র ১৪৩২ ।। ৭ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
বেফাকে সানাবিয়ার ২৭ মেধাস্থানের ২৩টিই জামিআ রাব্বানিয়ায়, সাফল্যের রহস্য কী? জামিয়াতুল উস্তায শহীদুল্লাহ ফজলুল বারী রাহি. ঢাকায় ভর্তি ৭ ও ৮ শাওয়াল ‘নদওয়াতুল উলূম আশ-শরইয়্যাহ’য় ভর্তি শুরু আগামীকাল ‘স্বাধীনতাকে অর্থবহ করার জন্য রাষ্ট্রের পদ্ধতিগত সংস্কার জরুরী’ আল-হাইয়াতুল উলইয়া ও বেফাকে শীর্ষস্থান অর্জনকারী ‘ঢালকানগর মাদরাসা’র ভর্তি আগামীকাল ঢালকানগর মাদরাসার শাখা ‘জামিয়া আশরাফুল মাদারিস কমপ্লেক্স’-এ ভর্তি আগামীকাল মাদরাসাতুল মাদীনাহ বারিধারায় ভর্তি চলছে মাইজগাঁও দারুল উলূম ইসলামিয়া মাদরাসায় ভর্তি শনিবার, বিনা খরচে পড়াশোনার সুযোগ দৌলতদিয়ায় বাসডুবি, ৪০ জনের মতো প্রাণহানীর আশঙ্কা ‘স্বাধীনতার ৫৫ বছর পরও জনগণ বঞ্চিত, গণভোটের রায় বাস্তবায়ন করুন’

ছাত্রলীগ নেত্রী এশাকে বহিস্কার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ঢাবির সুফিয়া কামাল হলের উদ্ভিদবিদ্যা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্রী মোরশেদা বেগমসহ সাধারণ ছাত্রীদের মারধর করার অভিযোগ ওঠায় সুফিয়া কামাল হলের ছাত্রলীগ সভাপতি ইফফাত জাহান এশাকে দল থেকে বহিস্কার করা হয়েছে।

গতকাল রাতেই হলে মারধরের খবর ভিডিও বার্তার মাধ্যমে স্যোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে এ ছাত্রলীগ নেত্রীকে তাৎক্ষণিক দল থেকে বহিস্কার করার সিদ্ধান্ত নেয়া হয়। একই সময় তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেও বহিস্কার করা হয়েছে বলে জানা যায়।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি আবিদ আল হাসান এ বিষয়ে বলেন, কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী কাউকে আক্রমণ করা হয়নি। ওই ছাত্রী নিজেই কাচে লাথি মেরে পা কেটে ফেলেছেন। এটাকে ইস্যু করে অনেকে গুজব ছড়িয়ে ফায়দা নেওয়ার চেষ্টা করছেন।

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে অভিযুক্ত ওই নেত্রীকে বহিষ্কারের ঘোষণা দেন।

শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। ঘটনা তদন্ত করা হবে বলেও ছাত্রলীগের পক্ষ থেকে বলা হয়েছে।

আরো পড়ুন : যুবদল সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ