সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ভারতে ব্রিকস সম্মেলনে নামাজের সুন্দর ব্যবস্থা, প্রশ্ন উঠছে মসজিদ ভাঙা নিয়ে মাতুয়াইলে ডাকাতের হামলার শিকার খেলাফত আন্দোলনের নেতারা হজের কমে যাওয়া কোটাও পূরণ হওয়া নিয়ে শঙ্কা ইসলামি বইমেলায় প্রথমবার স্থান পেল ‘শাপলা কর্নার’  স্পেনে বাংলাদেশ খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত ইবতেদায়ি ৫ম ও দাখিল ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল ক্যানসারে মারা গেলেন তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব কুমিল্লায় বাস-ড্রাম ট্রাকের সংঘর্ষ, আহত ৩০ ইসলামী ছাত্রসমাজের নতুন সভাপতি অলিউল্লাহ আরজু, মহাসচিব ঈসা খান ঢাকায় হেফাজতের জরুরি সভা, সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনের দাবি

পাসপোর্ট করতে এসে নড়াইলে রোহিঙ্গা দুই বোন আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নড়াইল পাসপোর্ট অফিস থেকে দালালসহ দুই রোহিঙ্গা বোনকে আটক করেছে পুলিশ। তারা হলেন নুর ফাতেমা (২১) ও জয়নাব বিবি (২৫)। মঙ্গলবার (১০ এপ্রিল) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে দুই বোনকে সাংবাদিকদের সামনে হাজির করা হয়।

এর আগে গতকাল সোমবার দুপুরে নড়াইলের আলাদাতপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে দুই বোনকে আটক করা হয়।

তারা কক্সবাজারের উখিয়ার কুতুবপাল রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। ৫০ হাজার টাকার বিনিময়ে দালালচক্রের কামাল হোসেন তাদের পাসপোর্ট করিয়ে দেয়ার কথা বলে নড়াইলে নিয়ে আসেন। এ সময় কামালকে আটক করা হয়। কামাল বান্দরবানের আদর্শ গ্রামের সৈয়দ নবীর ছেলে।

পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে দালালচক্রের মাধ্যমে নড়াইল পাসপোর্ট অফিসে আসেন নুর ফাতেমা ও জয়নাব। দুই বোনের কথায় সন্দেহ হলে তাদের আটক করা হয়।

পুলিশ সুপার জানান, তাদের রোহিঙ্গা ক্যাম্পে ফিরিয়ে দিয়ে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ