বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে ৩ তেলবাহী জাহাজে আগুন ময়মনসিংহ ইসলামি বইমেলা পরিদর্শনে সিটি প্রশাসক, কিনলেন বই আওয়ামী অপশক্তির তৎপরতা রোধে কঠোর পদক্ষেপ চায় খেলাফত মজলিস আজ লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে শরীয়তপুরে বিকেএমের মতবিনিময় আজ আওয়ার ইসলামের সিরাত সেমিনার, পুরস্কার পাচ্ছেন ৭৫ বিজয়ী মসজিদুল হারামে শিশুর স্ট্রলার প্রবেশে ৫ প্রবেশপথ, অনুমতি যেখানে মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত

কোটা পদ্ধতি সংস্কারের প্রতিশ্রুতি বিএনপির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : আগামী নির্বাচনে ক্ষমতায় গেলে কোটা পদ্ধতি সংস্কার করার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী ও ক্ষুদ্র নৃগোষ্ঠী ছাড়া সব কোটা বাতিলের ঘোষণা দিয়েছেন তিনি।

আজ মঙ্গলবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আয়োজিত সিলেট মহানগরীর রেজিস্ট্রার মাঠে  বিভাগীয় সমাবেশে তিনি এসব কথা বলেন।

মেধাকে প্রাধান্য দিয়ে কোটা প্রথা সংস্কার দাবির এ আন্দোলনকে যৌক্তিক বলে মন্তব্য করেছেন তিনি।

খন্দকার মোশাররফ বলেন, চাকরির সঠিক কোটা বন্টনের দাবিতে শিক্ষার্থীদের এ আন্দোলন যৌক্তিক। সরকারি বাহিনী আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জ, টিয়ারশেল ছুড়ে আহত করছে। এটা একদমই বেআইনি। শিক্ষার্থীদের মেধার মূল্যায়ন না করে জাতিকে বরং মেধাশূন্য করার পাঁয়তারা করছে সরকার।

মেধাবীদের জন্য মাত্র ৪৪ শতাংশ কোটা দিয়ে বাকি সব অন্যান্য নিয়োগে বরাদ্ধ করাটা অন্যয্য। তিনি বলেন, আমাদের নেত্রী ২ বছর আগে ভিশন ২০৩০ ঘোষণা করেছিলেন। সেখানে বলা হয়েছে, জনগণ যদি আমাদের ক্ষমতায় বসায় তাহলে ভিশন ২০৩০ সালে যা আছে তা বাস্তবায়ন করা হবে। ভিশন ২০৩০ তে কোটা সম্পর্কে বলা হয়েছে বিএনপি ক্ষমতায় এলে মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ছাড়া সব কোটা বাতিল করা হবে।

মোশাররফ বলেন, এই স্বৈরাচারী সরকার মিথ্যা মামলা দিয়ে অন্যায়ভাবে খালেদা জিয়াকে কারাগারে নিয়েছে। এর একমাত্র কারণ হচ্ছে, বেগম খালেদা জিয়াকে নির্বাচনের বাইরে রেখে ক্ষমতা টিকিয়ে রাখার পাঁয়তারা। দেশের মানুষ তাদের এ ষড়যন্ত্র কিছুতেই ফলপ্রসু হতে দেবে না।

এসএস

আরো পড়ুন : এবার আন্দোলনে অভিনব পদ্ধতি যোগ করল শিক্ষার্থীরা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ