বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে ৩ তেলবাহী জাহাজে আগুন ময়মনসিংহ ইসলামি বইমেলা পরিদর্শনে সিটি প্রশাসক, কিনলেন বই আওয়ামী অপশক্তির তৎপরতা রোধে কঠোর পদক্ষেপ চায় খেলাফত মজলিস আজ লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে শরীয়তপুরে বিকেএমের মতবিনিময় আজ আওয়ার ইসলামের সিরাত সেমিনার, পুরস্কার পাচ্ছেন ৭৫ বিজয়ী মসজিদুল হারামে শিশুর স্ট্রলার প্রবেশে ৫ প্রবেশপথ, অনুমতি যেখানে মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত

এবার আন্দোলনে অভিনব পদ্ধতি যোগ করল শিক্ষার্থীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কোটা পদ্ধতির সংস্কার চেয়ে চলমান আন্দোলনে এবার শিক্ষার্থীরা নতুন মাত্রা যোগ করতে প্রতীকি আন্দোলন শুরু করেলেন। তারই ছিলো ৫৬ ইটের অাজকের পরিবেশনা।সেখানো দেখানো হয়, একজন খুবই ক্লান্ত। চোখে-মুখে সীমাহীন ক্লান্তির ছাপ। ঘাম ঝরছে দরদর করে। অার যেন পারছে না। বড়ই অসহায় জীবনযুদ্ধের এ বেলায়।

গায়ে লেখা ‘গুলি করো, নতুবা কোটা সংস্কার করো’। কাঁধে ৫৬ ইটের বোঝা। রশি দিয়ে বেঁধে দেয়া হাতে-পায়ে ইটগুলো অার টানতে পারছেন না ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস অনুষদের শিক্ষার্থী রিপন।

এতগুলো ইট টানতে টানতে মেরুদণ্ড বাঁকা হয়ে গেছে এ তরুণের। চিৎকার করছেন ইটের বোঝা থেকে মুক্তি পেতে। কিন্তু মুক্তি মিলছে না কিছুতেই। তরুণের এই প্রতীকী অভিনয়ে বাকরুদ্ধ হয় সবাই। স্লোগান, গান, হাতে তালি সব বন্ধ হয়ে যায় ক্ষণিকের জন্য। তরুণের অাশপাশে যারা বসা তাদের অনেকের চোখ তখন ছলছল।

তরুণের মতোই সবাই ৫৬ ভাগ কোটার বোঝা টেনে টেনে বড়ই ক্লান্ত যেন। রিপনের প্রতীকী প্রতিবাদ সবারই যেন মনের কথা। চাকরিক্ষেত্রে ৫৬ ভাগ কোটার সংস্কারের দাবিতে মুখরিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বর। হাজার হাজার শিক্ষার্থী অবস্থান নিয়ে অান্দােলন করছেন দুদিন ধরে।

প্রতিক্রিয়া জানাতে গিয়ে প্রতিবাদী রিপন বলেন, অামরা তো মেধা দিয়েই দেশ গড়তে চাই। তাহলে সভ্যতার এই সময়ে কোটা নামের বৈষম্য কেন? কোটা নিয়ে কেন এমন নোংরা রাজনীতি।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ