শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ফতুল্লায় চুলা জ্বালাতেই রান্নাঘরে আগুন, নারীসহ দগ্ধ ৪ হরমুজে আরও একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা পাগলা মসজিদের দানবাক্সে এবার ৫১ বস্তা টাকা, চলছে গণনা মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র : প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ২১ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি ‘মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর বীরত্ব ও আত্মত্যাগ জাতীয় ইতিহাসের গৌরবোজ্জ্বল অধ্যায়’  নকীব পদকে ভূষিত শরীফ মুহাম্মাদ, সমর ইসলাম ও কলরব নারায়ণগঞ্জে ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা-মহানগর কমিটি ঘোষণা

সিরিয়ায় বিমান হামলা : ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইসরায়েল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : সিরিয়ার বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইসরাইল। রাশিয়ার সামরিক বাহিনী  তুলেছে অভিযোগ। বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সের খবরের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রোববার ইসরায়েলের এফ-১৫ যুদ্ধ বিমানগুলো হামলাটি চালিয়েছে।

সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমও হামলার জন্য ইসরায়েলকে দায়ী করেছে।

লেবাননের আকাশ থেকে ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো ক্ষেপণাস্ত্র ছুড়ে সিরিয়ার ঘাঁটিটিতে হামলাটি চালিয়েছে, দাবি ইন্টারফ্যাক্স-এর।  রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে দেশটির সরকারি বার্তাসংস্থা ইন্টারফ্যাক্স বলেছে, যে আটটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে তার পাঁচটি ভূপাতিত করেছে সিরিয়ার এয়ার ডিফেন্স সিস্টেম।

ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্রকে রাশিয়ার ওই বিবৃতির বিষয়ে জিজ্ঞেস করা হলে তাৎক্ষণিকভাবে মন্তব্য করার মতো কিছু নেই বলে জানিয়েছেন তিনি ।

সোমবার ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেছেন, ফ্রান্স সিরিয়ার টি-ফোর (তাইফুর) বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়নি।

অপরদিকে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারাও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর কথা অস্বীকার করেন।

সিরিয়ার দৌমায় কথিত রাসায়নিক গ্যাস হামলা নিয়ে এক প্রতিক্রিয়ায় রোববার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, এর জন্য সিরিয়া ও এর মিত্র রাশিয়া ও ইরানকে ‘বড় ধরনের মূল্য চুকাতে হবে’।

ওই দিনই ট্রাম্প ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এক যৌথ বিবৃতি দিয়ে কথিত হামলার ঘটনায় ‘সমন্বিতভাবে একটি শক্তিশালী, যৌথ প্রতিক্রিয়ায়’ প্রতিশ্রুতি দিয়েছিলেন।

ট্রাম্পের মন্তব্যের পরপরই বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হলে হামলার জন্য প্রথমে যুক্তরাষ্ট্রকে দায়ী করেছিল সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম। কিন্তু পরে তারা এ অভিযোগ থেকে সরে আসে।

সিরিয়ার গৃহযুদ্ধ চলাকালে বহুবার দেশটির সেনাবাহিনী ও প্রেসিডেন্টে বাশার আল আসাদের পক্ষ হয়ে লড়াই করা ইরানি সমর্থিত বেসামরিক শিয়া বাহিনীর অবস্থানে হামলা চালিয়েছে ইসরায়েল।

সিরিয়ার সামরিক বাহিনীর এক সূত্রের উদ্ধৃতি দিয়ে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, ঘাঁটিটি লক্ষ্য করে ছোড়া আটটি ক্ষেপণাস্ত্র গুলি করে নামিয়েছে এয়ার ডিফেন্স।

পà§