শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ফতুল্লায় চুলা জ্বালাতেই রান্নাঘরে আগুন, নারীসহ দগ্ধ ৪ হরমুজে আরও একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা পাগলা মসজিদের দানবাক্সে এবার ৫১ বস্তা টাকা, চলছে গণনা মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র : প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ২১ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি ‘মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর বীরত্ব ও আত্মত্যাগ জাতীয় ইতিহাসের গৌরবোজ্জ্বল অধ্যায়’  নকীব পদকে ভূষিত শরীফ মুহাম্মাদ, সমর ইসলাম ও কলরব নারায়ণগঞ্জে ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা-মহানগর কমিটি ঘোষণা

অ্যান্টার্কটিকায় বরফ গলছে ৫ গুণ : ঝুঁকির তালিকায় ঢাকাও

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : অ্যান্টার্কটিকায় সমুদ্রের তলদেশে বরফ গলছে ৫ গুণ। গত ২০ বছরে বরফ গলার হার দ্বিগুণ হওয়ার পর এবার এক লাফেই ৫ গুণ হয়ে পড়ায় উদ্বিগ্ন  মেরু অঞ্চল নিয়ে গবেষণাকারী প্রতিষ্ঠানগুলো। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের এক খবরে এমনটি জানা যায়।

গবেষণাকারী প্রতিষ্ঠান সেন্টার ফর পোলার অবজারভেশন অ্যান্ড মডেলিং-এর নতুন এক গবেষণা প্রতিবেদনের বরাতে দ্য গার্ডিয়ানে বলা হয়, ২১ শতকের শেষদিকে সমুদ্রপৃষ্ঠের উচ্চতার যে আভাস দেয়া আছে, নতুন গবেষণায় তার থেকেও ৫ গুণ বৃদ্ধি পাওয়ার আভাস পাওয়া গেছে।

এতে ঢাকা বা ঢাকার মতো জনবসতিপূর্ণ শহরগুলো দ্রুত মারাত্মক ঝুঁঁকির মুখে পড়বে বলে আশঙ্কা করছেন গবেষকরা। বন্যা জলবায়ু উদ্বাস্তুকরণের ঝুুঁকিও হবে ত্বরান্বিত।

শতাব্দীর শেষদিকে ১শ কোটিরও বেশি সংখ্যক মানুষ জলবায়ু পরিবর্তনের ভয়াবহতার শিকার হবেন বলে মনে করছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট-এর নিজস্ব বিশ্লেষক দল।

বিজ্ঞানীরা অনেক আগে থেকেই বৈশ্বিক উষ্ণতার কারণে মেরুপ্রান্তের বরফ গলার বিষয়ে সতর্ক করে আসছেন। মানুষের তৈরি  এ উষ্ণতা কমানোর ব্যাপারে তারা বিভিন্ন পরামর্শও দিয়ে আসছেন। বিশ্লেষকরা মনে করছেন, বিজ্ঞানীদের দেয়া ফর্মুলা না মানায় পৃথিবী দিনদিন ধ্বংসের মুখে নিপতিত হচ্ছে।

এসএস

আরো পড়ুন : আন্দোলনকারীদের সঙ্গে সরকারের বৈঠক ১১টায়