শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ফতুল্লায় চুলা জ্বালাতেই রান্নাঘরে আগুন, নারীসহ দগ্ধ ৪ হরমুজে আরও একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা পাগলা মসজিদের দানবাক্সে এবার ৫১ বস্তা টাকা, চলছে গণনা মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র : প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ২১ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি ‘মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর বীরত্ব ও আত্মত্যাগ জাতীয় ইতিহাসের গৌরবোজ্জ্বল অধ্যায়’  নকীব পদকে ভূষিত শরীফ মুহাম্মাদ, সমর ইসলাম ও কলরব নারায়ণগঞ্জে ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা-মহানগর কমিটি ঘোষণা

নারী নির্যাতন মামলা কি প্রতিপক্ষকে শায়েস্তার হাতিয়ার?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৈয়দ ফয়জুল আল আমীন
কবি, গবেষক ও সাংবাদিক

দুঃখজনক হলেও সত্য, প্রতিপক্ষকে শায়েস্তা করার প্রধান হাতিয়ার হিসেবে কিনা দেশে ব্যবহার হচ্ছে নারী নির্যাতন মামলা। প্রশ্ন হচ্ছে, এতে করে কি সমস্যা কমছে না, বাড়ছে?

নারী ও শিশু নির্যাতন দমন আইনের জন্য ঢাকার পাঁচটি বিশেষ ট্রাইব্যুনালের বিভিন্ন মামলার পর্যবেক্ষণ থেকে জানা গেছে, বিশেষ করে স্বামীকে বশে রাখা, বিনা কারণে তালাকের পর দেনমোহর আদায়, পরকীয়াজনিত কারণ, রাগী শ্বশুর-শাশুড়িকে শায়েস্তা, প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়া মেয়েকে উদ্ধার, এমনকি জমিজমা সংক্রান্ত ঝামেলাতেও এ আইনে মামলা করে প্রতিপক্ষকে দমন করার চেষ্টা করা হয়। এর সঙ্গে সামান্য পরিমাণ যৌতুককে মেশানো গেলে তো কথাই নেই।

অর্থাৎ প্রতিপক্ষকে দমাতে কথায় কথায় ঠুকে দেওয়া হচ্ছে নারী নির্যাতন মামলা। কারণ এ মামলায় আসামি জামিন পান না। অন্যদিকে আদালতের দীর্ঘসূত্রতার কারণে মিথ্যা মামলা করে পার পেয়ে যাচ্ছেন বাদী। ফলে বিনা অপরাধে হয়রানির শিকার হচ্ছেন অনেক ভুক্তভোগী।

আজ মনে পড়ে গেল, ২০১৬ সালে কোনো একটি দৈনিকে প্রকাশিত চমকে ওঠার মতো একটি খবর। তাতে লেখা হয়েছিল- চট্টগ্রামে ভুয়া নারী নির্যাতন মামলা করে পুরুষদের হয়রানি করছে একটি সিন্ডিকেট। এসব প্রতারক নারী কি না মাত্র ১০ থেকে ২০ হাজার টাকা ভাড়ায় যার-তার বিরুদ্ধে মামলা ঠুকে দেয়!

এমনকি হাসপাতাল থেকে তৈরি করে ভুয়া মেডিকেল সনদ এবং প্রয়োজনীয় ক্ষেত্রে কাবিননামাও। পূর্বশত্রুতা, জমি নিয়ে বিরোধ, ব্যবসায়িক দ্বন্দ্ব, প্রতিপক্ষকে ঘায়েল করতে এ ধরনের চক্রের শরণাপন্ন হয় অনেকে। তাদের ষড়যন্ত্রমূলক মামলায় কারাভোগ করেন বহু নিরপরাধ মানুষ।

দেওবন্দের ছাত্রদের মধ্যে ১৫ লক্ষ রুপির কিতাব বিরতণ

নগরীর পাঁচলাইশ এলাকার নিজাম উদ্দিন নামের এক ব্যক্তির বিরুদ্ধে নাদিরা আকতার নামের এক নারী যৌতুকের মামলা (৬১৯/১৩) দায়ের করেন আদালতে। বাদীর ঠিকানা উল্লেখ করা হয় খাগরিয়া চন্দনাইশ থানা। পরবর্তী সময়ে খোঁজ নিয়ে জানা যায়, চন্দনাইশে খাগরিয়া নামের কোনো গ্রামই নেই!

পুলিশ সদর দপ্তরের এক প্রতিবেদনে দেখা যায়, ২০১৭ সালে নারী নির্যাতনের মামলা হয়েছে