বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

সিরিয়ায় গৌতায় ভয়াবহ বিমান হামলায় নিহত ৩২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: সিরিয়ার পূর্ব গৌতায় ভয়াবহ বিমান হামলায় অন্তত ৩২ জন নিহত হয়েছে। বিদ্রোহীদের উদ্ধারের আলোচনা ও উদ্ধার অভিযান চলাকালীন এটি প্রথম হামলা।

প্রাণঘাতি হামলায় নিহতদের অন্তত ৭জন শিশুসহ অধিকাংশই সাধারণ নাগরিক বলে অভিযোগ করেছে মানবাধিকার সংস্থাগুলো।

রোববার রাশিয়া গৌতার বিদ্রোহী সংগঠন জইস আল-ইসলামের (জেএআই) সাথে একটি উদ্ধার অভিযানের চুক্তি করেছিল। চুক্তির আওতায় তারা তাদের প্রায় ৩হাজার যোদ্ধাকে ঐ এলাকা থেকে সরিয়ে নিবে ও এলাকার নিয়ন্ত্রণ ছেড়ে দিবে বলে চুক্তি করে। কিন্তু চুক্তির ১০দিনের মাথায় রাশিয়া আবারও তাদের ওপর হামলা শুরু করেছে বলে অভিযোগ করেছে জেএআই।

এদিকে মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস ওয়াচ (এসওএইচআর) রাশিয়ান যুদ্ধবিমানগুলোর প্রায় ২৫টির মত বিমান হামলার কথা উল্লেখ করেছে যেগুলো দুমাতে চালানো হয়েছে। এ ছাড়াও  অন্তত ৫০জন মানুষের আহত হওয়ার খবর দিয়েছে।

উল্লেখ্য, মার্চের ৩১তারিখে সিরিয়ার সেনারা পূর্ব গৌতায় স্বাধীন করার ঘোষণা দিয়েছিল। তার পর থেকে জাতিসংঘের শরনার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) এর অধিনে সেখানে উদ্ধার কাজ চলছিল। সাধারণ নাগরিক ও পরাজিত বিদ্রোহীদের নিরাপদ এলাগুলোতে স্থানান্তর করা হচ্ছে বলেও সংবাদ পাওয়া গেছে।

সূত্র: ইয়ন নিউজ

আরো পড়ুন- খালেদা জিয়ার স্বাস্থ্য খুব ভালো নয় : ফখরুল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ