শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৭ সফর ১৪৪৮

শিরোনাম :
সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’ দলীয়করণ ও রাজনৈতিক সহিংসতা বন্ধে ঐকমত্যের আহ্বান নেজামে ইসলাম পার্টির সিঙ্গাপুরে চিকিৎসাধীন ধর্মমন্ত্রীর শারীরিক অবস্থার উন্নতি পরীক্ষা ছাড়া বেফাকের আর কাজ কী? কাল থেকে জিপিএস ছাড়া চলবে না গণপরিবহন ‘লাইসেন্সহীন ও অদক্ষ চালকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ তিন সপ্তাহের বিদেশ সফরে মুফতি আবুল হাসান এমপি

বিক্ষোভের মুখে নোয়াখালী যেতে পারেননি এনায়েতুল্লাহ আব্বাসী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আফসার আহমদ জুবায়ের, নোয়াখালী

নোয়াখালীতে ধর্মপ্রাণ মানুষের ব্যাপক বিক্ষোভের মুখে বিতর্কিত বক্তা, জৈনপুরের পীর মাওলানা এনায়েতুল্লাহ আব্বাসীর মাহফিল বন্ধ করতে বাধ্য হয়েছেন কর্তৃপক্ষ।

ছাতারপাইয়া এলাকায় তার আজকের নির্ধারিত মাহফিল নিয়ে আগে থেকেই প্রতিবাদ করে আসছিলেন সাধারণ জনতা। শেষ পর্যন্ত আজও তারা ব্যাপক বিক্ষোভ করেন।

জানা যায়, শনিবার আছর নামাজের পর মাওলানা এনায়েতুল্লাহ আব্বাসী মাহফিলে রওনা দিয়েছেন এ খবর ছড়িয়ে পড়লে সাধারণ মানুষ বিক্ষোভ শুরু করে।বিক্ষুব্ধ জনতা আব্বাসী নিপাত যাক বলে স্লোগান দিতে থাকে।

এ সময় পুলিশ তাদের এনায়েতুল্লাহ আব্বাসী আসতে পারবেন না বলে আশ্বাস দিলে তারা মিছিল শেষ করেন।

এ বিষয়ে সেনবাগ থানার পুলিশ অফিসার হারিস আহমদ বলেন, তিনি আসলে গ্রেপ্তার করা হবে।আমরা কোনো ক্রমেই তাকে নোয়াখালী আসতে দেবো না।

এনায়েতুল্লাহ আব্বাসীকে নোয়াখালীতে অবাঞ্ছিত করতে মিছিল

[আওয়ার ইসলাম বৃহত্তর কলেবরে প্রকাশ করতে যাচ্ছে রমজানুল মোবারক সংখ্যা, আপনার মাদরাসা-স্কুল বা কোম্পানির বিজ্ঞাপন দিয়ে সহযোগিতা করুন। আপনার কপি সংগ্রহ করতে ফোন করুন 01717831937 বিকাশ]

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ