শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বালাগঞ্জে বিকেএমের ওয়ার্ড প্রতিনিধি ও দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত দেশ গড়ার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন খালেদা জিয়া : মির্জা ফখরুল মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবন উদ্বোধন ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার

জাগ্রত কবি মুহিব খানের 'ক্ষমা কর'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ক্ষমা কর

দয়া কর দয়াময় আমি গুনাগার
যথাযথ ইবাদাত করিনি তোমার
পেয়েছি তোমার দান সদা অবিরত
পারিনি গোলাম হতে গোলামের মতো

রিজিক দিয়েছো ঢেলে, খ্যাতি পরিচয়
কিছুই পারিনি দিতে তার বিনিময়
জ্ঞানের সাগর দিলে নিজ করুণায়
কাজে তা লাগাতে আমি পারিনি তো হায়!

জগতের চোখে আমি অফুরান ভালো
তুমি জানো এ জীবনে যতো আছে কালো
ধুয়ে মুছে তুলে নিয়ো করুণার কোলে
তুমি ভুলিয়ো না; যদি আমি যাই ভুলে

জগতের সবে যদি দোষী বলে তবু
তুমি ভালোবাসলে তা কিছু নয় প্রভু
তুমি-আমি, আমি-তুমি, এটুকুই সব
আমি বান্দা তোমার, তুমি মোর রব

সে আশায় বাধি বুক, যতোদিন বাঁচি
জীবনে মরণে তুমি থেকো কাছাকাছি
বিচারে পাবো না পার, দয়া যদি হয়
রহমতে টেনে নিয়ো ওগো প্রেমময়

দিনে দিনে জীবনের কেটে গেলো দিন
তোমার নিকটে সব রয়ে গেলো ঋণ
শুন্য দু’হাতে কাঁদি দুয়ারে তোমার
ক্ষমা কর হে মালিক, আমি গুনাগার!


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ