বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

মসজিদে নববীতে প্রথমবারের মতো আন্তর্জাতিক তাফসির প্রতিযোগিতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: সৌদি আরবের শাহ আবদুল আজিজ ইন্টারন্যাশনাল তাফসিরুল কুর‌আন  প্রতিযোগিতা মদিনার মসজিদুন নববীতে প্রথমবারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে।

সৌদি আরবের ইসলাম বিষয়ক মন্ত্রী শেখ সালেহ বিন আবদুল আজিজ বলেন আন্তর্জাতিক তাফসিরুল কুরআনের ৪০তম এ প্রতিযোগিতা প্রথমবারের মতো মসজিদুন নববীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এ পাঁচ দিনের আন্তর্জাতিক প্রতিযোগিতা শুরু হবে ২৬ মুহাররম। ধর্মমন্ত্রী আরো বলেন, বিশ্বব্যাপী প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে ৪০ বছর ধরে। বিশ্বের প্রায় সব মুসলিম দেশ থেকে অংশ গ্রহণ করে এ আন্তার্জাতিক কুরআন তাজবিদ ও তাফসির প্রতিযোগিতায়।

এ প্রতিযোগিতার মাধ্যমে মুসলিম দেশগুলোর ভ্রাতৃত্ব বৃদ্ধি পাবে বলে আমরা মনে করি। অনুষ্ঠান উপলক্ষে এখন থেকেই প্রস্তুতি শুরু হয়েছে সৌদিতে।

প্রতিযোগিতা উপলক্ষে বিশ্বব্যাপী রেজিস্ট্রেশন শুরু হবে অল্প কিছু দিনের মধ্যেই।

প্রতিযোগিতায় আগত মেহমানদের জন্য বিশেষ ব্যবস্থাসহ নিরাপত্তার সার্বিক দিক দেখাশোনা করবে দাওয়া মন্ত্রণালয়।

আরো পড়ুন- মক্কাকে মক্কেশ্বর মন্দির প্রমাণের ঘৃণ্য ষড়যন্ত্র; উস্কানির শাস্তি দাবি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ