শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ফতুল্লায় চুলা জ্বালাতেই রান্নাঘরে আগুন, নারীসহ দগ্ধ ৪ হরমুজে আরও একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা পাগলা মসজিদের দানবাক্সে এবার ৫১ বস্তা টাকা, চলছে গণনা মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র : প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ২১ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি ‘মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর বীরত্ব ও আত্মত্যাগ জাতীয় ইতিহাসের গৌরবোজ্জ্বল অধ্যায়’  নকীব পদকে ভূষিত শরীফ মুহাম্মাদ, সমর ইসলাম ও কলরব নারায়ণগঞ্জে ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা-মহানগর কমিটি ঘোষণা

দাওয়াত ও তাবলীগের নীতি ও আদর্শ এবং মাওলানা সাদ প্রসঙ্গ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শাইখুল হাদীস মুফতী মনসূরুল হক
জামিয়া রাহমানিয়া মুহাম্মদপুর ঢাকা

পূর্ব প্রকাশের পর

অন্যান্য আকাবিরের পৃষ্ঠপোষকতা: সাইয়্যেদ আবুল হাসান আলী নদভী রহ. লিখেছেন যে, “হযরত মাওলানার ধারণায় এই সমস্ত উলামায়ে দীনের প্রত্যক্ষ সম্পৃক্ততা এবং তাঁদের পৃষ্ঠপোষকতা অত্যন্ত জরুরি ছিল, যা ছাড়া তিনি এই কাজকে ঝুঁকিপূর্ণ এবং আশঙ্কাজনক মনে করতেন”। [দীনী দাওয়াতঃ পৃষ্ঠা, ৮০]

এ দৃষ্টিভঙ্গি থেকেই ইলিয়াস রহ. দাওয়াতের কাজ শুরু করার পর সর্বপ্রথম যখন আল্লাহর রাস্তায় বের হওয়ার জন্য জামা‘আত তৈরি হয়, তখন তিনি এ জামা‘আতকে হযরত মাওলানা মুফতী কেফায়াতুল্লাহ রহ. এর কাছে প্রেরণ করেন, তার পরামর্শ এবং সমর্থন লাভের আশায়।

২৮, ২৯, ৩০ নভেম্বর ১৯৪১ খৃষ্টাব্দে ‘গোড়গানওয়াঁ’ জেলার নূহ অঞ্চলে এক বিরাট তাবলীগী ইজতিমা হয়, সেখানে মাওলানা হুসাইন আহমাদ মাদানী রহ.- যিনি মজমায় জুম‘আর নামায পড়িয়েছিলেন এবং মাওলানা কেফায়াতুল্লাহ সাহেব রহ. সহ অনেকেই শরীক ছিলেন। [দীনী দাওয়াত : পৃষ্ঠা. ১১৫]

বিভিন্ন সময়ে হযরত মাওলানা ইলিয়াস রহ. দাওয়াত ও তাবলীগের মেহনতের মাশওয়ারার জন্য আকাবিরদের একত্রিত করতেন।

যেখানে দারুল উলূম দেওবন্দের মুহতামিম মাওলানা ক্বারী তাইয়্যিব সাহেব, মাওলানা মুফতী কেফায়াতুল্লাহ সাহেব, দিল্লীর আব্দুর রব মাদরাসার মুহতামিম মাওলানা মুহাম্মাদ শফী’ সাহেব, সাহারানপুর মাযাহিরুল উলূম মাদরাসার নাযিম মাওলানা আব্দুল লতীফ সাহেব, দারুল উলূম দেওবন্দের উস্তাদ মাওলানা ই’যায আলী সাহেব ও শাইখুল হাদীস মাওলানা যাকারিয়া সাহেব, মাওলানা আব্দুল কাদের রায়পুরী রহ. সহ যুগশ্রেষ্ঠ অনেক আলেম ও বুযুর্গানে দীন উপস্থিত হতেন। [দীনী দাওয়াত পৃষ্ঠা. ১২৬-১২৭]

সারকথা, দাওয়াত ও তাবলীগের মেহনতের অধিক যোগ্য এবং হকদার হলেন উলামায়ে কেরাম এবং তারাই এ মোবারক মেহনতের বাগানে পানি সিঞ্চন করেছেন। তারাই এ কাননের রক্ষাণাবেক্ষণকারী। তবে হ্যাঁ, জনসাধারণ যারা এ নূরানী মেহনতের সাথে শরীক হয়েছেন, তারাও নূরানী হয়ে গিয়েছেন।

বাংলাদেশে তাবলীগের আগমন ও তত্ত্বাবধান

বাংলাদেশে হযরত মাওলানা ইলিয়াস রহ. এর পদ্ধতিতে দাওয়াত ও তাবলীগের যে কাজ শুরু হয়েছিলো, সেটাও মূলত থানভী রহ. এর এক শাগরিদের মাধ্যমেই আল্লাহ তা‘আলা শুরু à¦