শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৭ সফর ১৪৪৮

শিরোনাম :
সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’ দলীয়করণ ও রাজনৈতিক সহিংসতা বন্ধে ঐকমত্যের আহ্বান নেজামে ইসলাম পার্টির সিঙ্গাপুরে চিকিৎসাধীন ধর্মমন্ত্রীর শারীরিক অবস্থার উন্নতি পরীক্ষা ছাড়া বেফাকের আর কাজ কী? কাল থেকে জিপিএস ছাড়া চলবে না গণপরিবহন ‘লাইসেন্সহীন ও অদক্ষ চালকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ তিন সপ্তাহের বিদেশ সফরে মুফতি আবুল হাসান এমপি

কী থাকছে মডেল মসজিদের সুবিধা?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মাদ
আওয়ার ইসলাম

ইসলামী সংস্কৃতির সুষ্ঠু চর্চায় প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন শীর্ষক প্রকল্পের আওতার প্রথম পর্যায়ে দেশের ৮ বিভাগে ৯টি উপজেলায় মসজিদের উদ্বোধন করা হয়েছে।

গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রাথমিকভাবে- গোপালগঞ্জের টুঙ্গীপাড়া, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, ঝালকাঠি, খুলনা, বগুড়া, নোয়াখালি এবং রংপুরে এই মসজিদ ও ইসলামিক সেন্টার নির্মাণ করা হবে।

আরও পড়ুন :  দেশের প্রথম মডেল মসজিদ কমপ্লেক্স হচ্ছে চট্টগ্রামে

এছাড়াও এই প্রকল্পের আওতায় প্রতিটি জেলায় এবং পাঁচ সিটি কর্পোরেশনে চারতলা বিশিষ্ট এবং উপজেলায় তিনতলা বিশিষ্ট মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মিত হবে।

শীতাতপ নিয়ন্ত্রিত মূল মসজিদে মহিলাদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা থাকবে।এছাড়া অসুস্থ ও প্রতিবন্ধীদের জন্য আলাদা র‌্যাম্প থাকবে।

প্রতিটি মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের জেলা ও উপজেলা পর্যায়ের অফিস, কনফারেন্স হল, লাইব্রেরি, হিফজখানা, প্রশিক্ষণ কেন্দ্র , গবেষণা কক্ষ, ইসলামিক সাংস্কৃতিক কার্যক্রম, শিশু শিক্ষা কার্যক্রম ,মেহমানদের আবাসন ব্যবস্থা, বিদেশি পর্যটকদের পরিদর্শনের ব্যবস্থা ইত্যাদির ব্যবস্থা থাকবে।

এক নজরে প্রকল্প ...

আরও পড়ুন :  কবে হচ্ছে মডেল মসজিদ?


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ