শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৪ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে যাত্রীবাহী বাসে ভয়াবহ আগুন সংলাপের মাধ্যমে বিরোধ মেটানোর আহ্বান আব্বাস আরাগচির পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সেহরির সময় আমির হামজার ফেসবুক পোস্ট, মুহূর্তেই ভাইরাল ‘কওমি মাদরাসার বিরুদ্ধে সিন্ডিকেটভিত্তিক অপপ্রচার চলছে’ আশুলিয়ার জামেয়া রহমানিয়া আবেদিয়ায় মুহতামিম নিয়োগ বিজ্ঞপ্তি পাকিস্তানের হামলা ‘অমার্জনীয়’, সামরিক জবাবের হুঁশিয়ারি তালেবানের এনসিপির ওলামা অ্যালায়েন্সের নেতৃত্বে আশরাফ মাহদী ও সানাউল্লাহ খান কওমি ছাত্রদের কেন একক দল বা নেতার অনুসরণ করতে হবে? সারাদেশের ইমাম-মুয়াজ্জিন ও খাদেমদের তথ্য চেয়েছে সরকার

কাশ্মীর ইস্যুতে ভারতীয় ক্রিটারদের তোপের মুখে শহিদ আফ্রিদি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মাদ
আওয়ার ইসলাম

গত তিন দিন ধরে কাশ্মীরে চলমান ভারতীয় সেনাবাহিনীর নির্বিচারে গুলি ও নির্যাতনে এ পর্যন্ত ২০ জনের বেশি নিহত ও কমপক্ষে ২০০জন আহত হয়েছেন।

পাকিস্তানের সরাকরি বেসরকারি জনগণের পাশাপাশি এর বিরুদ্ধে নিন্দা জানিয়ে টুইট করেছেন পাকিস্তান ক্রিকেটের সাবেক ক্যাপ্টেন শহিদ আফ্রিদি। আর এ নিয়ে ভারতীয় মিডিয়ায় তুমুল সমালোচনার সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার টুইটারে ভারতীয় ওপেনার শিখর ধাওয়ান নিজের বিধ্বংসী ভঙ্গিমায় লেখেন, ‘আগের নিজের দেশের হাল ঠিক কর৷ নিজের মত নিজের কাছে রাখো৷ নিজের দেশের জন্য আমরা যা করেছি সেটাই ঠিক৷ আগে কী করতে হবে আমরা জানি৷ তোমাকে এসব ব্যাপারে মাথা গলাতে হবে না৷’

প্রায় একই ঢঙ্গে আফ্রিদির টুইটের জবাব দিয়েছেন মাস্টার ব্লাস্টার৷ পাকিস্তানি ক্রিকেটারের টুইট সংক্রান্ত প্রশ্নের জবাবে এক সংবাদ মাধ্যমকে শচীন বলেন, ‘আমাদের দেশের ব্যাপারে কোনও বর্হিরাগতের মন্তব্য করার দরকার নেই৷ ওখানে থাকা ভারতীয় প্রতিনিধিরা বিষয়টির গুরুত্ব বুঝে সিদ্ধান্ত নিতে সমর্থ৷’

বেঙ্গালুরুতে আইপিএলে প্র্যাকটিসের মাঝে বিরাট সাংবাদিকদের জানান, ‘একজন ভারতীয় হিসেবে আমি সবসময় দেশের ভালো চাইব৷ দেশের স্বার্থে পাশে দাঁড়াব৷ যদি কেউ এর বিরোধীতা করে, তবে তাকে সমর্থন করার প্রশ্ন নেই৷’

আরও পড়ুন : http://তাবলিগে আসার কারগুজারি বললেন শহীদ আফ্রিদি

সেই সঙ্গে বিরাট আরও জানান, ‘পুরো বিষয়টি না জেনে আমি বিশেষ কোনও মন্তব্য করতে চাই না৷ তবে দেশের প্রতি আমার সমর্থন সবসময় থাকবে৷’ আইপিএলের জন্য এই মুহূর্তে চিন্নাস্বামীতে প্র্যাকটিস করছেন বিরাট৷ রবিবার ইডেনে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জার্সিতে মাঠে নামবেন কোহলি৷

এর আগে টিম ইন্ডিয়ার সাবেক বাঁ-হাতি ওপেনার  গৌতম গম্ভীর ও  জাভেদ আখতারও শহিদ আফ্রিদির কড়া সমালোচনা করেন।

উল্লেখ্য, নিজের টুইটারে একটি পোস্ট করে কাশ্মীরের সমস্যার জন্য ভারতকে দায়ী করেন আফ্রিদি৷তিনি লেখেন, কাশ্মীরের অবস্থা খুবই উদ্বেগজনক। স্বাধীনতা ও সার্বভৌমত্তের জন্য সংগ্রাম করা নিরীহ কাশ্মীরিদের ভারতের জালিম সরকার গুলি চালিয়ে শহিদ করে চলছে।

কাশ্মীরের অবস্থা নিয়ে মানবাধিকার সংগঠন ও জাতিসংঘ কেন কথা বলছে না? তারা আজ কোথায়? তাদের উচিত এ নির্যাতন নিপীড়ন বন্ধ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা।

ভারতীয় মিডিয়ার ভাষ্য মতে শহিদ আফ্রিদি তার টুইটে ভারতকে অপমান করেছেন!

এরপরই সোশ্যাল মিডিয়ায় শোরগোল৷ কাশ্মীরকে ‘ভারত অধ্যুষিত কাশ্মীর’ উল্লেখ করায় ভারতীয় নেটিজেনের রোষের মুখে পড়েন পাকিস্তানের তারকা ক্রিকেটার৷

আরও পড়ুন :  জম্মু-কাশ্মিরে ভারতীয় সেনার গুলিতে ৫ জন নিহত


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ