শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

অবমুক্ত হল মুহিব খানের 'ওপেন দ্যা বর্ডার' (ভিডিও)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মাদ
আওয়ার ইসলাম

প্রকাশ পেল জাগ্রত কবি মুহিব খানের নতুন সঙ্গীত ‘ওপেন দ্যা বর্ডার’।গতকাল হলি মিডিয়ার ব্যানারে ইউটিউবে গানটি মুক্তি দেয়া হয়েছে ।গানটির কথা ও সুর করেছেন কবি নিজেই।

মূলত, ২০০২ সালে বাংলাভাষায় প্রচারিত জাগ্রত কবি মুহিব খানের আলোচিত ইসলামি সঙ্গীত ‘সীমান্ত খুলে দাও’ গানের ইংরেজি ও আরবী রিমেকই হল ‘ওপেন দ্যা বর্ডার’।

গানটির ভিডিওতে বর্তমান মুসলিম বিশ্বের নাজুক পরিস্থির চিত্র ফুটিয়ে তুলেছেন শিল্পী। মুসলিম বিশ্বকে নিপিড়ীত মুসলিম জনতার পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি।

বিশ্ব মুসলিম উম্মাহর জন্যে গাওয়া জাগ্রত কবির গানটি ইতিমধ্যে ইউটিউবে ‍তিন হাজারের অধিকবার দেখা হয়েছে।

মুহিব খান বিশিষ্ট আলেম কবি ও লেখক। তিনি তার জাগ্রতকণ্ঠে যুবসমাজকে নিজেদের আত্মমোহ থেকে জাগিয়ে তুলতে সঙ্গীত গেয়ে থাকেন। বিগত তত্ত্বাবধায়ক আমলে তার গান ইঞ্চি ইঞ্চি মাটি জাতীয়ভাবে সমাদৃত হয়। এছাড়াও আনসার ভিডিপির থিম সং তারই লেখা।

কবি মুহিব খান সারাদেশে তরুণদের মধ্যে আলোচিত। তার ১ম কাব্যগ্রন্থ লাল সাগরের ঢেউ ব্যাপক আলোচিত হয়েছিল। এছাড়াও তিনি সম্পূর্ণ কুরআনের কাব্যানুবাদ করছেন যা বাংলাদেশে ইতোপূর্বে আর কেউ করেননি।

ভিডিওতে শুনুন ‘ওপেন দ্যা বর্ডার’...


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ