সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ভারতে ব্রিকস সম্মেলনে নামাজের সুন্দর ব্যবস্থা, প্রশ্ন উঠছে মসজিদ ভাঙা নিয়ে মাতুয়াইলে ডাকাতের হামলার শিকার খেলাফত আন্দোলনের নেতারা হজের কমে যাওয়া কোটাও পূরণ হওয়া নিয়ে শঙ্কা ইসলামি বইমেলায় প্রথমবার স্থান পেল ‘শাপলা কর্নার’  স্পেনে বাংলাদেশ খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত ইবতেদায়ি ৫ম ও দাখিল ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল ক্যানসারে মারা গেলেন তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব কুমিল্লায় বাস-ড্রাম ট্রাকের সংঘর্ষ, আহত ৩০ ইসলামী ছাত্রসমাজের নতুন সভাপতি অলিউল্লাহ আরজু, মহাসচিব ঈসা খান ঢাকায় হেফাজতের জরুরি সভা, সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনের দাবি

রোহিঙ্গাদের দেখতে আসছেন মিয়ানমারের মন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রোহিঙ্গা শরণার্থীদের দেখতে বাংলাদেশ সফরে আসছেন মিয়ানমারের সমাজকল্যাণ, দুর্যোগ ব্যবস্থাপনা ও পুনর্বাসন মন্ত্রী ড. উইন মায়াত আয়ে। আগামী ১১ এপ্রিল কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আগ্রহী তিনি।

মস্কো সফররত পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রী মাহমুদ আলী রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে সোমবার (২ এপ্রিল) দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে এ কথা জানান।

মাহমুদ আলী বলেন, রোহিঙ্গা সংকট শুরুর পর মিয়ানমারের অনেক মন্ত্রী বাংলাদেশে এসেছেন। কিন্তু এই প্রথম দেশটির কোনো মন্ত্রী ক্যাম্প পরিদর্শনে যাওয়ার ইচ্ছা ব্যক্ত করেছেন।রোহিঙ্গা সংকট প্রশ্নে বাংলাদেশের দ্বিপক্ষীয় উদ্যোগের বিস্তারিত ব্যাখ্যা করেন পররাষ্ট্রমন্ত্রী।

সোমবার সকালে একটি সেমিনারে পররাষ্ট্রসচিব শহীদুল হক জানিয়েছেন, রোহিঙ্গাদের প্রথমবারের মতো সরেজমিনে দেখতে মিয়ানমারের একজন মন্ত্রী এ মাসে ঢাকায় আসছেন।

সম্প্রতি দুই দেশের কর্মকর্তাদের নিয়ে গঠিত যৌথ কমিটি জিরো লাইন পরিদর্শন করেছে। আমরা একটি মেকানিজম তৈরি করছি যাতে করে রোহিঙ্গারা নির্বিঘ্নে নিজ দেশে ফেরত যেতে পারেন।

কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ