শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

ভাল মানের-ভাল মনের লেখক হতে হবে: আইয়ূব বিন মঈন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম
হাটহাজারী প্রতিনিধি

‘লেখালেখিতে আলেম সমাজের অবস্থান এখন অনেক দৃঢ়। এ ময়দানে নতুন নতুন মুখ যুক্ত হচ্ছে। তবে একটা শূন্যতা কাজ করছে প্রতিনিয়ত। অনেকে ভাল লিখতে পারে কিন্তু মন ভাল না। লেখায় হিংসা-বিদ্বেষ কাজ করে। তাই এখন সময় ভাল মানের ও ভাল মনের লেখক হওয়ার।’

গতকাল (শুক্রবার) সকাল ১০টায় হাটহাজারী ডাকবাংলোতে অবস্থিত বাংলা বাড়ি মিলনায়তনে প্রমিত উচ্চারণ, ভাষা-সাহিত্য ও সাংবাদিকতার প্রশিক্ষণমূলক প্রতিষ্ঠান বাংলা বাড়ি’র পরিচালক মাওলানা ইশতিয়াক সিদ্দিকীর সভাপতিত্বে নবীন লেখকদের সাথে আলোচনা সভায় বিশিষ্ট লেখক আইয়ূব বিন মঈন এসব কথা বলেন।

প্রধান অতিথির আলোচনায় বহুল পঠিত বই 'ভাষা শিক্ষার আসর' গ্রন্থের লেখক আইয়ূব বিন মঈন বলেন, প্রতিভার জন্ম গ্রামে, লালন হয় শহরে আর বিকাশ হয় রাজধানীতে।শুধু আলেম হলে হবে না, শিক্ষিত আলেম হতে হবে।দেশ ও জাতির জন্য অবদান রাখতে হবে। সাহিত্য চর্চার মাধ্যমে দীন ইসলামকে মানুষের কাছে পোঁছে দিতে হবে।

সভাপতির বক্তব্যে বাংলা বাড়ি'র পরিচালক ইশতিয়াক সিদ্দিকী বলেন, বাংলা ভাষার নেতৃত্ব আলেম সমাজের হাতে তুলে নিতে হবে।বাংলা ভাষায় ইসলাম চর্চা করতে হবে। অন্যথায় নিজ দেশে থেকেও আমরা পরদেশি হয়ে থাকবো। হলুদ সাংবাদিকতার শিকারে পরিণত হবো।

বাংলা বাড়ির ছাত্র আমীরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন, হাফেজ রোকনুজ্জামান কবিতা আবৃত্তি করেন, বাংলা বাড়ির ছাত্র তরিকুল ইসলাম প্রবন্ধ পাঠ করেন,জহিরুল ইসলাম ও আব্দুল্লাহ আল মামুন বক্তৃতা প্রদান করেন।
দুপুর ১২টার দিকে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।

আয়োজকরা ওয়ায়েজিদের কামলা মনে করেন: বাংলা ওয়াজের কোকিল মাওলানা আইয়ুবী


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ