বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

সৌদিতে হুথিদের মিসাইল হামলার নিন্দা বাংলাদেশের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরবকে লক্ষ করে হুথি বিদ্রোহীদের ‘মাল্টিপল ব্যালেস্টিক’ ক্ষেপণাস্ত্র হামলায় গভীর উদ্বেগ ও নিন্দা প্রকাশ করেছে বাংলাদেশ।

মঙ্গলবার এক বিবৃতিতে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় এই উদ্বেগ প্রকাশ করেছ।

বিবৃতিতে বলা হয়, ‘বাংলাদেশ হুথি বিদ্রোহীদের এ ধরনের উস্কানিমূলক একতরফা হামলার তীব্র নিন্দা জানাচ্ছে এবং বাংলাদেশ মনে করে, এ ধরনের হামলা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার ওপর বিরূপ প্রভাব ফেলবে।’

এ ধরনের হামলা দীর্ঘমেয়াদে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

এতে বলা হয়, বাংলাদেশ বিশ্বাস করে সৌদি আরবের ভ্রাতৃপ্রতীম জনগণ ও সরকারের যেকোন নিরাপত্তা হুমকি প্রতিহত করার অধিকার রয়েছে।বিবৃতিতে আরো বলা হয়, ‘আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি সৃষ্টি করে এ ধরনের যেকোন আগ্রাসী কার্যক্রম মোকাবেলায় পাল্টা পদক্ষেপ গ্রহণে আমরা সৌদি সরকার ও জনগণের পাশে থাকবো।’

উল্লেখ্য, সৌদি প্রতিরক্ষা বাহিনী রোববার রাতে রাজধানী রিয়াদের আকাশে ছোড়া তিনটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। এ ছাড়া নাজরান, জিজান ও খামিস মুশাইত এলাকায় তিনটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে।

রিয়াদে ভূপাতিত করা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ এক মিসরীয় নাগরিকের বাসভবনে পড়লে একজন নিহত ও আরেকজন আহত হন। দু’জনই মিসরের নাগরিক। ইয়েমেনে পরিচালিত যুদ্ধের তিন বছরের মাথায় এই প্রথম সৌদি রাজধানীতে কোনো হতাহতের ঘটনা ঘটল।

খবর: বাসস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ