শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইফার নামে ভুয়া নিয়োগ ও অর্থ সহায়তার বিজ্ঞপ্তি, সতর্ক থাকার আহ্বান খেলাফত মজলিস কুমিল্লা উত্তর জেলা শাখার দায়িত্বশীল সভা অনুষ্ঠিত জ্বালানি সংকট থেকে বের হতে সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী মালিবাগ ট্রাজেডির ২৪ বছর, বিচার না হওয়ায় ইসলামী আন্দোলনের ক্ষোভ বালাগঞ্জে বিকেএমের ওয়ার্ড প্রতিনিধি ও দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত দেশ গড়ার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন খালেদা জিয়া : মির্জা ফখরুল মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবন উদ্বোধন ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি

দীদার মাহদী’র ছড়া- বাধা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বড় হতে
—দীদার মাহদী

আসবে বাধা পথে পথে
কেউ যদি চায় বড় হতে
এই দুনিয়ার মাঝে

টেনে ধরার মানুষ পাবে
পথের ভাঁজে ভাঁজে ৷

বিদ্রুপ হাসি আসবে কানে
হা হুতাশের বাক্যবাণে
বাড়বে মনে ভীতি

লক্ষ্য মাঝে আড়াল হবে
দুষ্টু কিছু নীতি ৷

আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখে
হাসনাহেনার সুবাস মেখে
সব বাধাকে রুখে

সফল হবে সেই সে মানুষ
ছুটবে যে সম্মুখে ৷

সাফল্য
—দীদার মাহদী

সাফল্য চায় সবাই তবে
কষ্ট কিছু করতে হবে
চায় না সেটা করতে

ঝুঁকি নিয়ে কম বা বেশি
সফল জীবন গড়তে ৷

সফল ব্যক্তি দেখার পরে
মনে মনে হিংসা করে
জ্বলতে থাকে কেউ

তার জীবনে আসে কেবল
ব্যর্থতারই ঢেউ ৷

সফল হতে ইচ্ছা লাগে
যাদের মনে স্বপ্ন জাগে
উচ্চে অনেক উঠতে

তারাই পারে দিনে রাতে
সফল হতে ছুটতে ৷

-রোরা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ