শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

এবার মোশাররফ করিমের তীব্র সমালোচনা করলেন রিয়াজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সম্প্রতি একটি টিভি চ্যানেলের অনুষ্ঠানে নারীদের পোশাক নিয়ে বাজে মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন অভিনেতা মোশাররফ করিম। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ক্ষোভ ঝেড়েছেন লাখো মানুষ।

যদিও বিষয়টি নিয়ে ক্ষমা চেয়েছেন মোশাররফ করিম। এক ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেন- ‘আমার উপস্থাপিত একটি অনুষ্ঠানের একটি অংশে আমার কথায় অনেকে আহত হয়েছেন। আমি অত্যন্ত দুঃখিত। আমি যা বলতে চেয়েছি, তা হয়ত পরিষ্কার হয়নি। আমি পোশাকের শালীনতায় বিশ্বাসী। এবং তার প্রয়োজন আছে।

এই কথাটি সেখানে প্রকাশ পায়নি। ধর্মীয় অনুভূতিতে আঘাত করা আমার অভিপ্রায় না। এ ভুল অনিচ্ছাকৃত। আমি অত্যন্ত দুঃখিত। দয়া করে সবাই ক্ষমা করবেন।’

এ বিতর্ক এখনো চলছে। অনলাইন এক্টিভিস্টরা মনে করেন, মোশাররফ করিম সমালোচনা থেকে বাঁচার জন্য ক্ষমা চাইলেও মনে এ বিষয়টিই লালন করেন।

সে কারণে তার যুক্তির পাল্টা যুক্তি এখনোতুলে ধরছেন নানাজন। এবার মোশারফ করিমের বিরুদ্ধে মুখ খুললেন আরেক অভিনেতা রিয়াজ।

এখনই সাবস্ক্রাইব করুন

এক ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেন, ব্যাংকে নিরাপত্তা থাকা সত্যেও ডাকাতি হয়। তাই বলে নিরাপত্তা দরকার নাই বলা যেমন বোকামি তেমনি চরম মুর্খতা।

ঠিক এভাবেই বোরকা পড়া অবস্থায় অথবা ৭ বছর মেয়ে যদি শারীরিক হেনস্থার শিকার হয় তাই বলে পর্দা করা লাগবে না বা দরকার নাই বলা তেমন মুর্খতা ও বোকামি।

আরও পড়ুন: মোশাররফ করিমের বক্তব্যের উদ্দেশ্য আসলে কী ছিল?

রোরা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ