শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৪ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে যাত্রীবাহী বাসে ভয়াবহ আগুন সংলাপের মাধ্যমে বিরোধ মেটানোর আহ্বান আব্বাস আরাগচির পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সেহরির সময় আমির হামজার ফেসবুক পোস্ট, মুহূর্তেই ভাইরাল ‘কওমি মাদরাসার বিরুদ্ধে সিন্ডিকেটভিত্তিক অপপ্রচার চলছে’ আশুলিয়ার জামেয়া রহমানিয়া আবেদিয়ায় মুহতামিম নিয়োগ বিজ্ঞপ্তি পাকিস্তানের হামলা ‘অমার্জনীয়’, সামরিক জবাবের হুঁশিয়ারি তালেবানের এনসিপির ওলামা অ্যালায়েন্সের নেতৃত্বে আশরাফ মাহদী ও সানাউল্লাহ খান কওমি ছাত্রদের কেন একক দল বা নেতার অনুসরণ করতে হবে? সারাদেশের ইমাম-মুয়াজ্জিন ও খাদেমদের তথ্য চেয়েছে সরকার

নিউইয়র্ক বিমানবন্দরে জামা খুলে পাক প্রধানমন্ত্রীকে তল্লাশি! (ভিডিও)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের প্রধানমন্ত্রী শহিদ খাকান আব্বাসির কপালে জুটল একরাশ ‘হেনস্থা’! নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে জামা খুলিয়ে তাঁকে তল্লাশি করার ছবি ইন্টারনেটে ভাইরাল হয়ে গিয়েছে।

এই ঘটনা প্রকাশ্যে আসার পরেও যে ট্রাম্প প্রশাসনের খুব একটা হেলদোল রয়েছে, তা নয়। তবে, ক্ষোভে ফুঁসছে পাকিস্তান।

জানা গেছে, ঘটনাটি ঘটেছিল গত সপ্তাহে। অসুস্থ বোনের সঙ্গে দেখা করার জন্য নিউ ইয়র্কে পা দিতেই তল্লাশির মুখে পড়েন পাক প্রধানমন্ত্রী। কেমন সেই তল্লাশি?

ভিডিওতে দেখা গেছে, যে কোট তিনি পরেছিলেন, সেটা হাতে ধরে রয়েছেন। তল্লাশিতে বিধ্বস্ত আব্বাসিকে গায়ের টি শার্ট ঠিক করতে দেখা গিয়েছে। তল্লাশির শেষে এক হাতে কোট, অন্য হাতে নিজের স্যুটকেস টানতে টানতে তিনি বিমানবন্দর থেকে বেরিয়ে যান।

গোটা ঘটনায় ক্ষুব্ধ ইসলামাবাদ। তাদের অভিযোগ, রাষ্ট্রপ্রধানদের কোনো সফরই ব্যক্তিগত নয়। ডিপ্লোম্যাটিক পাসপোর্ট থাকা সত্ত্বেও তল্লাশি করে শুধু আব্বাসিকে অপমান করেনি মার্কিন প্রশাসন, এটা পাকিস্তানেরও অপমান।

সূত্র: আনন্দবাজার/ এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ