বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

গাজায় ইসরাইলের বিমান হামলা, হামাস বাহিনীর মহড়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  গাজায় গতরাতে ইসরাইলি বিমান হামলা চালানোর পর এক সামরিক মহড়াতে অংশগ্রহণ করেছে হামাস। রবিবার ফিলিস্তিনি দলটির সামরিক বাহিনী এজিদিন আল-কাসেম বিগ্রেডের কয়েকশ সদস্য এতে অংশগ্রহণ করে।

এর আগে গাজার দক্ষিণাঞ্চলের রাফাহ এলাকায় হামাসের একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় ইসরাইলি বাহিনী।

জানা যায়, মূলত শনিবার সন্ধ্যায় কিসুফিমের কিবুজ এলাকার কাছাকাছি সীমান্ত প্রাচীর ভেদ করে চার ফিলিস্তিনি দাহ্য পদার্থ ভর্তি বোতল নিয়ে ইসরাইলে ঢুকে পড়ার চেষ্টা করে। এর জবাবে এ বিমান চালানো হয়।

বিমান হামলায় কোন হতাহতের ঘটনা না ঘটলেও পরদিন হামাসের সামরিক শাখার সদস্যরা গাজা অংশজুড়ে এক প্রশিক্ষণ মহড়াতে অংশ নেয়। এক বিবৃতিতে হামাস জানায়, ভবিষ্যত প্রস্তুতির জন্য নিয়মিত এ মহড়ার আয়োজন করা হয়েছে। সূত্র: আনাদলু।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ