শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ফতুল্লায় চুলা জ্বালাতেই রান্নাঘরে আগুন, নারীসহ দগ্ধ ৪ হরমুজে আরও একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা পাগলা মসজিদের দানবাক্সে এবার ৫১ বস্তা টাকা, চলছে গণনা মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র : প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ২১ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি ‘মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর বীরত্ব ও আত্মত্যাগ জাতীয় ইতিহাসের গৌরবোজ্জ্বল অধ্যায়’  নকীব পদকে ভূষিত শরীফ মুহাম্মাদ, সমর ইসলাম ও কলরব নারায়ণগঞ্জে ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা-মহানগর কমিটি ঘোষণা

অবিবাহিতা নারীদের জন্য কিছু উপদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল্লাহ তা’আলা নারীদেরকে আদর-স্নেহে থাকার জন্য পৃথিবীতে পাঠিয়েছেন। একজন নারীর প্রতিপালনের দায়িত্ব তার বাবা, ভাই, স্বামী বা ছেলের উপর থাকে। দুনিয়া সকলের জন্য পরীক্ষাকেন্দ্র। বিয়ের আগের সময়টুকু নারীদের জন্য অনেক সহজ হলেও, বিয়ের পর থেকে তার জন্য প্রকৃত পরীক্ষা শুরু হয়। স্বামী ও সন্তানদের নিয়ে নারীদের জীবন এক বড় পরীক্ষা। এখানে কয়েকটি হাদিস বর্ণনা করে নারীদের জন্য করণীয় বিষয়গুলো শেষে উল্লেখ করবো, ইনশাআল্লাহ।

একবার হযরত আলী রদিয়াল্লহু আনহু ও হযরত ফাতিমা রদিয়াল্লহু আনহা রাসুলুল্লাহ সা. এর সাথে দেখা করতে আসেন। এসে দেখেন যে নবীজী সল্লাল্লহু আলাইহি ওয়াসাল্লাম একাকী বসে কাঁদছেন। আলী রদিয়াল্লহু আনহু বললেন, ইয়া রসূলুল্লাহ! আমার পিতামাতা আপনার জন্য কুরবান হোক, আপনি কাঁদছেন কেনো?

নবীজী সল্লাল্লহু আলাইহি ওয়াসাল্লাম তখন জানালেন যে, মিরাজের রাত্রিতে আমি আমার উম্মতের নারীদেরকে জাহান্নামের ভয়ানক আজাবে গ্রেফতার দেখতে পেয়েছি। তারপর নবীজী নারীদের শাস্তির বর্ণনা করলেন, লম্বা হাদিস। ফাতিমা রদিয়াল্লহু আনহা তাদের গুনাহ সম্পর্কে জানতে চাইলে রাসুলুল্লাহ সা. বলেন, তারা হলো-

১. ঐ নারী যে মাথার চুল খুলে বেপর্দা হয়ে ঘর থেকে বের হয়।

২. ঐ নারী যে তার স্বামীকে কটূকথার মাধ্যমে কষ্ট দেয় এবং স্বামীকে সম্মান করে না।

৩. ঐ নারী যে বিবাহিত হয়েও পর পুরুষের সাথে সম্পর্ক রাখে।

৪. ঐ নারী যে অপবিত্র হওয়ার পর পবিত্রতা অর্জনে অলসতা করে এবং নামাজ কাজা করে ফেলে। (জাহান্নামে এদের চেহারা শুকরের মতো ও শরীর গাধার মতো হবে)

৫. ঐ নারী যে মিথ্যা কথা বলে এবং গীবত করে। (জাহান্নামে এদের মুখ দিয়ে আগুন প্রবেশ করিয়ে পেছন পথ দিয়ে বের করা হবে এবং একজন ফেরেশতা তাকে প্রহার করতে থাকবে)

৬. ঐ নারী যে অন্যের সুখ দেখে হিংসা করে এবং উপকার করে খোঁটা দেয়। (এদের চেহারা কুকুরের মতো হবে) (মুসনাদে আহমাদ)

অপর এক হাদিসে রাসুলুল্লাহ সা. এরশাদ করেন, আমি জান্নাতের দিকে তাকালাম, সেখানে অধিকাংশ গরীব লোকদের দেখতে পেলাম। আমি জাহান্নামের দিকে তাকালাম, সেখানে অধিকাংশ মেয়েদের দেখতে পেলাম। (বুখারি)

আরও এক হাদিসে রাসুলুল্লাহ সা. এরশাদ করেন, আমাকে জাহান্নাম দেখানো হয়েছে, এর থেকে ভয়ানক কিছু আমি কখনো দেখিনি এবং সেখানে অধিকাংশ মানুষ মেয়েরা ছিলো। সাহাবীগণ এর কারণ জানতে চাইলে নবীজী এরশাদ ফরমান, কারণ তারা অকৃতজ্ঞ। সাহাবীদের মধ্য থেকে একজন জিজ্ঞাসা করলেন, তারা কি আল্লাহর প্রতি