শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইফার নামে ভুয়া নিয়োগ ও অর্থ সহায়তার বিজ্ঞপ্তি, সতর্ক থাকার আহ্বান খেলাফত মজলিস কুমিল্লা উত্তর জেলা শাখার দায়িত্বশীল সভা অনুষ্ঠিত জ্বালানি সংকট থেকে বের হতে সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী মালিবাগ ট্রাজেডির ২৪ বছর, বিচার না হওয়ায় ইসলামী আন্দোলনের ক্ষোভ বালাগঞ্জে বিকেএমের ওয়ার্ড প্রতিনিধি ও দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত দেশ গড়ার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন খালেদা জিয়া : মির্জা ফখরুল মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবন উদ্বোধন ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি

২৬ মার্চ খুলনায় বানান প্রতিযোগিতা ও আলোচনা সভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: ‘আলােকিত আগামীর প্রত্যাশায়’ এ স্লোগানকে সামনে রেখে স্বাধীনতার মাস ২৬ মার্চ খুলনার মােহাম্মদিয়া ফেরদৌসিয়া মাদরাসায় আলোচনা সভা ও বানান প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

ভাষা স্রষ্টার মহৎ দান। জাতির সভ্যতার প্রধান পরিচয়। বাংলা আমাদের মাতৃভাষা। এ ভাষাতেই আমরা প্রকাশ করি আমাদের মনের সুখ-দুঃখ যত কথা। এ ভাষার রয়েছে গৌরবােজ্জ্বল ইতিহাস। ভাষার জন্য প্রাণ উৎসর্গকারী জাতি অামরা। কিন্তু দুঃখ, ভাষার জন্য প্রাণদানকারী জাতির মধ্যে তার শুদ্ধতার প্রতি ভ্রুক্ষেপ নেই।

এ অভাববোধ থেকেই মোহাম্মদিয়া ফেরদৌসিয়া মাদরাসা উদ্যোগ নিয়েছে বানান প্রতিযোগিতার।

খুলনার নবীন আলেমসমাজ বিশুদ্ধ বাংলা ভাষার চেতনা সর্বত্র ছড়িয়ে দিতে চায়। যার অংশ হিসেবে ২৬ মার্চ সােমবার, সকাল ১০টা মােহাম্মদিয়া ফেরদৌসিয়া মাদরাসা মিলনায়তনে একত্রিত হবেন গুণি লেকক সাংবাদিক ও শিক্ষাবিদগণ।

অনুষ্ঠানে সভাপতি হিসেবে থাকবেন মাওলানা রফিকুর রহমান, আলােচনাসভা ও পুরস্কার বিতরণ করবেন, খলিফায়ে শাহ হাকিম মােহাম্মাদ আখতার রহ. মারকাযুল উলুম খুলনার মুহতামিম হাফেজ মাও. মুশতাক আহমাদ।

প্রফেসর ড. নুরুন্নবী মােল্লা সুমন, মুফতি গােলামুর রহমান। আব্দুল মান্নানসহ দেশবরেণ্য ওলামায়ে কেরাম উপস্থিত থাকবেন।

লেখক সাহিত্যিকদের মধ্যে উপস্থিত থাকবেন দৈনিক আলোকিত বাংলাদেশের সহ সম্পাদক আলী হাসান তৈয়ব, লেখক অনুবাদক কাজী আবুল কালাম সিদ্দিক, মহিউদ্দীন কাসেমী, আবদুস সাত্তার আল আইনী, সোহেল নওরোজ, শহিদুল ইসলাম, সাঈদ কাদির, আতাউর রহমান খসরু, আবুল কাসেম আদিল প্রমুখ।

বানান প্রতিযোগিতায়, ১ম পুরস্কার ৫ হাজার টাকা, ২য় পুরস্কার ৩ হাজার টাকা এবং ৩য় পুরস্কার রাখা হয়েছে ২ হাজার টাকা।

এছাড়াও ৫ টি বিশেষ পুরস্কারসহ থাকবে আরো ১০টি সাধারণ পুরস্কার। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম।

আরও পড়ুন: বানান নৈরাজ্য, ভাষার বিকৃতি ও আমাদের বাংলা একাডেমি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ