বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

পূর্ব পাঞ্জাবে শিখ কর্তৃক মুসলিমদের উপর রক্তক্ষয়ী উপাখ্যানের সূচনা হলো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

[জামিয়া দারুল উলুম করাচির মুখপাত্র ‘ماہنامہ البلاغ মাহনামা আল-বালাগ’ এ ধারাবাহিকভাবে প্রকাশিত বিশ্বনন্দিত আলেম, স্কলার আল্লামা তাকি উসমানির আত্মজীবনী আওয়ার ইসলামে ধারাবাহিকভাবে প্রকাশ হচ্ছে আলহামদুলিল্লাহ।

এ বিষয়ে আল্লামা তাকি উসমানি আনুষ্ঠানিকভাবে আওয়ার ইসলামকে ভাষান্তর করে প্রকাশের অনুমতি দিয়েছেন।

গত ২ জানুয়ারি জামিয়া দারুল উলুম করাচির তাখাসসুস ফিল ইফতার শিক্ষার্থী, আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমের শুভাকাঙ্ক্ষি উমর ফারুক ইবরাহীমীর মাধ্যমে আল্লামা তাকি উসমানি ও পত্রিকা কর্তৃপক্ষের কাছে আত্মজীবনী ‘ইয়াদে’ অনুবাদের অনুমতি চাওয়া হলে তারা খুশি মনে রাজি হন এবং আওয়ার ইসলামকে ধন্যবাদ জানান।

আল্লামা তাকি উসমানির নতুন ধারাবাহিক আত্মজীবনী “یادیں ইয়াদেঁ ” মাহনামা আল-বালাগে সফর ১৪৩৯ হিজরি, নভেম্বর ২০১৭ ইংরেজি মাস থেকে। আওয়ার ইসলামে লেখাটি সপ্তাহে দুদিন ধারাবাহিকভাবে প্রকাশ হচ্ছে। আজ প্রকাশ হলো ১৭ তম কিস্তি। অনুবাদ করেছেন মাওলানা  উমর ফারুক ইবরাহীমী।]

বয়সস্বল্পতার দরুন তখনো আমি ফুফু উম্মাতুল হান্নানের ঘরোয়া শিক্ষালয়ের নিয়মতান্ত্রিক ছাত্রত্ব লাভের উপযুক্ত হয়ে উঠিনি। তবুও আমার আব্বা, আম্মা তখন আমাকে কায়দায়ে বাগদাদি দিয়ে ফুফুর ঘরে পাঠিয়ে দিতেন।

এভাবেই আমি তাঁর ঘরোয়া মক্তবে কায়দায়ে বাগদাদি পড়া শুরু করি। সেখানে তিনি তার বলিষ্ঠ আওয়াজে, অত্যন্ত যত্ন ও আগ্রহের সাথে শিক্ষা ও তরবিয়তের কাজ আঞ্জাম দিতেন।

এ কথাগুলোই এখন আমার মনে আছে। এছাড়াও আরো অনেক বিষয়াদি রয়েছে, পাঠকবৃন্দ হয়তো সেগুলো জানার ব্যাপারে আগ্রহশীল নাও হতে পারেন বা সেগুলো তাদের উপকারে নাও আসতে পারে।

তখন আমার বয়সইবা কতো ছিলো? আমি এখন নিশ্চিতভাবে বলতে না পারলেও অবশ্যই সাড়ে চার বছরের কম ছিলো। কারণ আমার বয়স পাঁচবছর পূর্ণ হবার আগেই আমরা দেওবন্দ থেকে পাকিস্তান হিজরতের জন্য রওয়ানা হয়ে গিয়েছিলাম।

তবে আমাদের বড়ভাই জনাব মুহাম্মদ জাকি কাইফি রহ.এর বিবাহ ১৯৪৬ ইংরেজি সনে হয়েছিলো, সেটা আমার মনে আছে। আর তখন আমার বয়স নিশ্চিতভাবে তিন বছর ছিলো।

সুতরাং যে বিষয়গুলো আমার এখনো দিলে গেঁথে আছে, সেগুলো আমার তিন থেকে সাড়ে চার বছর বয়সী থাকাবস্থার কথা। অথচ আজ আমি আশ্চর্যবোধ করি যে, সেই আমিই কিনা কখ