রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ।। ২ কার্তিক ১৪৩৩ ।। ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ শুরু হচ্ছে নতুন কুঁড়ি জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার সাড়ে ১৩ লাখ টাকা হিন্দু-মুসলিম ঐক্য জোরদারে মাঠপর্যায়ে কাজ করতে হবে: আসজাদ মাদানি নতুন প্রজন্মকে হাদিস অধ্যয়নে আগ্রহী করতে ‘হাসানাহ হাদিস অলিম্পিয়াড ২০২৭’ সিলেট জেলা দক্ষিণ জমিয়তের ত্রিবার্ষিক কাউন্সিল সম্পন্ন তাকওয়াই দুনিয়া-আখেরাতের সফলতার পথ: মসজিদে নববীর খতিব ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর কিশোরগঞ্জ জেলা কমিটি গঠন শিশুর অতিরিক্ত জেদ ও রাগ নিয়ন্ত্রণে কী আমল করবেন? সৌদিতে আরও ৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর গাজীপুরে ইবনে সিনার ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে 

পাকিস্তানের রাষ্ট্রদূতের ভারতে ফেরা অনিশ্চিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামাবাদ এক সিদ্ধান্তে জানিয়েছে, ভারত থেকে ফিরিরে আনা পাকিস্তানের রাষ্ট্রদূত আপাতত নয়াদিল্লি ফিরে যাবেন না। গোটা পরিস্থিতির উন্নতি না হলে এবং কূটনীতিবিদ ও কর্মীদেরসহ তাদের পরিবার-পরিজনকে ভারতীয় গোয়েন্দা সংস্থা হেনস্তা করা বন্ধ না করলে পাক হাই কমিশনার নয়াদিল্লিতে ফিরে যাবেন না।

রাষ্ট্রদূত সোয়াইল মাহমুদ নয়াদিল্লি থেকে গতকাল ফিরে আসার কয়েক ঘণ্টা পর এ কথা জানিয়েছেন পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ের পদস্থ এক কর্মকর্তা। নাম প্রকাশে অনিচ্ছুক এ কর্মকর্তা বলেন, ভারতে নিযুক্ত পাক হাই কমিশনারের অবিলম্বে নয়াদিল্লি ফিরে যাওয়ার সম্ভাবনা নেই।

এ ছাড়া, হাই কমিশনারকে প্রত্যাহারের নজিরবিহীন পদক্ষেপ নিয়েছে পাকিস্তান। এর বিপরীতে ভারত কি প্রতিক্রিয়া দেখাবে তা এখনো পরিষ্কার নয়।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ