শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি

হিজাবি নারীদের জন্য এক ব্যবসায়ীর ১০ কোটি টাকা বরাদ্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সাখাওয়াত উল্লাহ : ডেনমার্কে নেকাব পড়া নারীদের জরিমানা পরিশোধ করে দিচ্ছেন একজন আলজেরীয় ব্যবসায়ী।

এই জরিমানা পরিশোধ করার জন্য তিনি তার ব্যবসা থেকে ১০ কোটি টাকা বরাদ্দ রেখেছেন বলে জানিয়েছেন তিনি। খবরটি জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আনাদুলু এজেন্সি।

রাশিদ নেক্কাজ নামের এ ব্যবসায়ী জানান, ইউরোপে ছয়টি বিভিন্ন দেশের ১৫৩৮ জন নারীর জরিমানা তিনি নিজেই পরিশোধ করেছেন। এই ছয় দেশের মধ্যে রয়েছে ফ্রান্স, বেলজিয়াম, সুইজারল্যান্ড, নেদারল্যান্ড, অস্ট্রিয়া এবং জার্মানি।

গত বছর সেরভাস টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে নেক্কাজ বলেন, ‘আমি সেসব নারীদের বলছি যারা নিজ ইচ্ছায় বোরকা পরে, আমি সবসময় আপনাদের সকল জরিমানা পরিশোধ করার জন্য আপনাদের পাশে আছি।

আপনারা নির্বিঘ্নে বোরকা পড়ুন। আপনাদের অধিকার কেউ ক্ষুন্ন করতে পারবে না। এ পর্যন্ত তিনি এই নারীদের জন্য ৩ কোটি টাকা খরচ করেছেন।

২০১০ সালে ইউরোপ জুড়ে নেকাব এবং হিজাব নিষিদ্ধ করা হয়েছিল। এরপর থেকেই তিনি এসব নারীর অধিকার আদায়ের জন্য লড়ছেন।

এদিকে চলতি বছরের ৬ ফেব্রুয়ারি মুসলিম নারীদের নেকাব পড়া নিষিদ্ধ করেছিল ড্যানিশ সরকার। তবে ইসলামে বাধ্যতামূলক হওয়ায় অনেকে এই নেকাব পড়লে তাদের বিরুদ্ধে অভিযোগ এনে তাদের জরিমানা করা হয়।

সূত্র: আল জাজিরা

ফিলিস্তিনিদের প্রতিরোধের প্রতীক ১৬ বছরের এক কিশোরী


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ