রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ।। ২ কার্তিক ১৪৩৩ ।। ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ শুরু হচ্ছে নতুন কুঁড়ি জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার সাড়ে ১৩ লাখ টাকা হিন্দু-মুসলিম ঐক্য জোরদারে মাঠপর্যায়ে কাজ করতে হবে: আসজাদ মাদানি নতুন প্রজন্মকে হাদিস অধ্যয়নে আগ্রহী করতে ‘হাসানাহ হাদিস অলিম্পিয়াড ২০২৭’ সিলেট জেলা দক্ষিণ জমিয়তের ত্রিবার্ষিক কাউন্সিল সম্পন্ন তাকওয়াই দুনিয়া-আখেরাতের সফলতার পথ: মসজিদে নববীর খতিব ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর কিশোরগঞ্জ জেলা কমিটি গঠন শিশুর অতিরিক্ত জেদ ও রাগ নিয়ন্ত্রণে কী আমল করবেন? সৌদিতে আরও ৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর গাজীপুরে ইবনে সিনার ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে 

শিক্ষার্থীদের মধ্যে সমকামিতার প্রবণতা মেনে নেওয়া হবে না : কলকাতার শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  শিক্ষার্থীদের মধ্যে সমকামিতার প্রবণতা কোনওভাবেই মেনে নেওয়া হবে না বলে  মন্তব্য করেছেন  পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের।

সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাত্কারে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘‘স্কুলের মধ্যে লেসবিয়ানিজম কোনওভাবেই মেনে নেওয়া হবে না।’’

সম্প্রতি কলকাতার  কমলা গার্লস স্কুলে প্রধান শিক্ষিকাকে লেখা নবম শ্রেণির এক ছাত্রীর চিঠি ঘিরে রাজ্যে সমকামিতা ইস্যুতে বিতর্কের ঝড় ওঠে।  ওই ছাত্রীর অভিযোগ, তার কয়েকজন সহপাঠী ক্লাসের মধ্যে 'আপত্তিকরভাবে' পাশাপাশি বসে থাকে।

ক্লাসের মধ্যে বসেই ওই ৬-৭ জন ছাত্রী 'আপত্তিকর' কাজকর্ম করে। ছাত্রীর এই অভিযোগে উত্তপ্ত হয়ে ওঠে স্কুলের পরিস্থিতি। ঘটনা আরও গুরুতর হয়ে ওঠে যখন স্কুলের স্ট্যাম্প দেওয়া কাগজে জোর করে ওই ছাত্রীদের দিয়ে 'লেসবিয়ান' বলে লিখিয়ে নেওয়ার অভিযোগ ওঠে। সূত্র : ২৪ ঘন্টা।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ