মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

উন্নত চিকিৎসা নিতে ভারত গেলেন মুফতী নুর আহমদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইশতিয়াক সিদ্দিকী
হাটহাজারী প্রতিনিধি

দেশের বৃহৎ দীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলূম হাটহাজারী মাদরাসার প্রধান মুফতী ও শিক্ষা পরিচালক মুফতী নুর আহমদ উন্নত চিকিৎসার জন্য ভারত গিয়েছেন।

গত জানুয়ারি মাসে কুমিল্লা রোড এ্যাক্সিডেন্টে ব্রেইনে আঘাত পান আল্লামা মুফতী নুর আহমাদ। তারপর থেকেই অভিজ্ঞ ডাক্তারদের তত্ত্বাবধানে চিকিৎসা চলছিল কিন্তু স্বাস্থ্যের অবনতির কারণে গত ১৩ মার্চ ডাক্তারদের পরামর্শক্রমে উন্নত চিকিৎসার জন্য প্রবীণ এই আলেম ভারতে গিয়েছেন বলে জানা যায়।

এ ব্যাপারে মুফতির নূর আহমদের শ্যালক মাওলানা আনাস জানান, দীর্ঘদিন যাবৎ অভিজ্ঞ ডাক্তারদের তত্ত্বাবধায়নে চিকিৎসা করানো হয়েছে কিন্তু তাতে স্বাস্থ্যের উল্লেখযোগ্য উন্নতি না হওয়ায় ইন্ডিয়া'র চেন্নাইতে চিকিৎসার জন্য নেওয়া হচ্ছে।

গতকাল সকাল সাড়ে ১০ টার দিকে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের উদ্দেশ্যে মাদরাসা ত্যাগ করে দুপুর ২ টার ফ্লাইটে কলকাতার উদ্দেশ্য রওনা হোন তিনি।

মুফতী নুর আহমদ’র সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তাঁর ছেলে মাওলানা মানজুর।

মুফতী নুর আহমাদ দীর্ঘ চল্লিশ বছর ধরে হাটহাজারী মাদরাসায় মুসলিম, বাইযাবীসহ বিভিন্ন কিতাবের দরস দিয়ে আসছেন। একাধারে দারুল উলূম হাটহাজারীর প্রধান মুফতী ও  শিক্ষাসচিবের দায়িত্ব পালন করে আসছেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ