শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
‘পাকিস্তান-সৌদি-তুরস্কের প্রতিরক্ষা চুক্তি মুসলিম উম্মাহর ঐক্যের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি’ খেলাফত মজলিসে যোগ দিলেন বেশ কিছু আলেম-উলামা ও দ্বীনদার বুদ্ধিজীবী হিজাব পরায় খাদ্য উৎসবে হয়রানির শিকার মুসলিম নারী! সহপাঠীদের সঙ্গে খেলতে গিয়ে পানিতে ডুবে মাদরাসা ছাত্রের মৃত্যু ‘ঈমান-আকিদা রক্ষায় দেশের আলেমরা এক ছাতার নিচে জড়ো হবেন ১৫ আগস্ট’  চার দিনের সফর শেষে দেওবন্দে ফিরে গেলেন মুফতি আবুল কাসেম নোমানী সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত‌ ১০ মুসলিমদের ঐক্য ও ভ্রাতৃত্ব ঈমানের অপরিহার্য ভিত্তি: মসজিদুল হারামের খতিব দোয়ার মাধ্যমে আজ শুরু হবে আলওয়াসি হজ গ্রুপের নতুন অফিসের কার্যক্রম আজ জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল

খালেদার জামিন বিষয়ে আদেশ দুপুরে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিনের বিষয়ে আদেশ দেয়ার জন্য সোমবার দিন ধার্য করা হয়েছে।

রোববার (১১ মার্চ) এ বিষয়ে আদেশের জন্য দিন ধার্য থাকলেও বিচারিক আদালতের নথি হাইকোর্টে পৌঁছাতে বিলম্ব হওয়ায় আজ সোমবার (১২ মার্চ) দুপুর ২টায় আদেশের জন্য দিন ধার্য করেন বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।

এর আগে সাবেক এই প্রধানমন্ত্রীর জামিন আবেদনের ওপর আদেশের জন্য বুধবার সংশ্লিষ্ট আদালতে মেনশন স্লিপ জমা দেন খালেদা জিয়ার আইনজীবীরা। শুনানি শেষে মেনশন স্লিপ গ্রহণ করে রোববার (১১ মার্চ) বিষয়টি আদালতের কার্যতালিকার ১ নম্বরে রাখেন হাইকোর্টের ওই বেঞ্চ।

কিন্তু গতকাল শুনানি শুরুর আগ পর্যন্ত নথি না পৌঁছানোয় আদেশ পিছিয়ে সোমবার (১২ মার্চ) বিকালে নির্ধারণ করেন হাইকোর্টের ওই বেঞ্চ। এদিকে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার বিচারিক আদালতের নথি গতকাল (১১ মার্চ) দুপুর ১২টা ৫৫ মিনিটে হাইকোর্টে এসে পৌঁছেছে।

আদালতের ডেসপাচ শাখার কর্মকর্তারা নথি গ্রহণ করেন। পরে এই নথি হাইকোর্টের ফৌজদারি আপিল শাখায় নেয়া হয়। এর আগে গত ২৫শে ফেব্রুয়ারি খালেদা জিয়ার জামিন শুনানি শেষে এক আদেশে বিচারিক আদালতের নথি পাওয়া সাপেক্ষে জামিন প্রশ্নে আদেশ দেয়া হবে বলে উভয়পক্ষের আইনজীবীদের জানান বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ