
|
পটিয়া মাদরাসার ৮৭তম বার্ষিক সভা ২৬ ও ২৭ নভেম্বর
প্রকাশ:
২৪ নভেম্বর, ২০২৬, ০৮:২৯ সকাল
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক দেশের ঐতিহ্যবাহী দীনি শিক্ষাপ্রতিষ্ঠান আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ার ৮৭তম বার্ষিক সভা আগামী ২৬ ও ২৭ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। একই সঙ্গে প্রথমবারের মতো জামিয়া থেকে ফারেগ হওয়া সাবেক শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হবে কেন্দ্রীয় ‘ফাযেলান সম্মেলন’। সোমবার (২৩ নভেম্বর) জামিয়ার শিক্ষক মাওলানা আকরাম সাদী সংবাদমাধ্যমকে এ তথ্য জানান। তিনি জানান, আগামী বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাদ জোহর জামিয়ার ৮৭তম বার্ষিক সভার কার্যক্রম শুরু হবে। শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় এ আয়োজন শেষ হওয়ার কথা রয়েছে। দুই দিনের এ আয়োজনে দেশ-বিদেশের খ্যাতনামা ওলামায়ে কেরাম, ইসলামি চিন্তাবিদ ও স্কলাররা বক্তব্য পেশ করবেন। এদিকে এবারই প্রথম জামিয়া থেকে ফারেগ হওয়া সাবেক শিক্ষার্থীদের নিয়ে ‘ফাযেলান সম্মেলন’ নামে কেন্দ্রীয় সম্মেলনের আয়োজন করা হয়েছে। জামিয়ার প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘ফাযেলানে জামিয়া পটিয়া ফাউন্ডেশন’-এর ব্যবস্থাপনায় আগামী বুধবার (২৫ নভেম্বর) এ সম্মেলন অনুষ্ঠিত হবে। ফাযেলান সম্মেলন বাস্তবায়ন পরিষদের সদস্য মাওলানা মোজাম্মেল হক চৌধুরী জানান, বুধবার বাদ আছর জামিয়ার সম্মেলন কক্ষে অনুষ্ঠান শুরু হবে। এতে খোশগল্প, স্মৃতিচারণা, আলোচনা সভা, আপ্যায়ন ও কার্ড বিতরণসহ বিভিন্ন পর্ব থাকবে। জামিয়ার ৮৭তম বার্ষিক সভা ও প্রথম ফাযেলান সম্মেলন সফল করতে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রতিষ্ঠানটির মুহতামিম মুফতি একরাম হোসাইন অদুদী। পাশাপাশি উভয় আয়োজনে সবার স্বতঃস্ফূর্ত উপস্থিতি কামনা করেছেন তিনি। আইও/ |