শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

মন ভালো রাখতে ৭ খাবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেছেন, এমন কিছু খাবার আছে, যা শরীর এর পাশাপাশি নিমেষে আপনার মন ভালো করে দিতে পারে। এখন নিশ্চয় প্রশ্ন করবেন খাবারের সঙ্গে মনের সম্পর্ক কী?

আমাদের শরীরে ডেপোমিন অথবা সেরোটোনিন হরমোনের ঘাটতি দেখা দিলে মন খারাপ হতে শুরু করে। আর এ ঘটতি মেটাতে বিশেষ কিছু খাবার আপনাকে দারুন সাহায্য করে।

তাহলে আসুন জেনে নেয়া যাক, কী কী খাবার আপনার মনকে চাঙ্গা রাখতে সহযোগিতা করে-

১. কলা

সেরোটনিন হরমোনের ক্ষরণ বাড়াতে পটাশিয়াম এবং ম্যাগনেসিয়াম দারুন ভাবে সাহায্য করে। এ দুটি খনিজ রয়েছে কলায়। তাই তো মন ভালো করতে বেশি করে কলা খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

২. মাছ 

এতে রয়েছে প্রচুর পরিমাণে ওমেগা-থ্রি ফ্যাটি অ্যাসিড, যা ডোপেমিন হরমোনের ক্ষরণ বাড়িয়ে দিয়ে চোখের পলকে মনকে একেবারে চাঙ্গা করে তোলে।

৩. মাশরুম 

এতে রয়েছে ভিটামিন বি-৬, যা ডিপ্রেশন দূর করতে বিশেষভাবে কাজে আসে। তাই এবার থেকে যখনই মন খারাপ হবে, তখনই মাশরুমের নানা পদ বানিয়ে নিজেও খাবেন, পরিবারের বাকি সদস্যদেরও খাওয়াবেন।

৪. তিসি বীজ

মাছের মতোই তিসি বীজেও রয়েছে ওমেগা-থ্রি ফ্যাটি অ্যাসিড। এ উপাদানটি ডোপেমিনের পাশপাশি সেরাটোনিনের উৎপাদনও বাড়িয়ে দেয়। ফলে মন খারাপ দূরে পালায়।

৫. কাজুবাদাম

এ বাদামে বিপুল পরিমাণে জিঙ্ক রয়েছে। এ খনিজটি মন ভালো করতে নানাভাবে সাহায্য করে।

৬. মসুর ডাল

শরীরে সেরোটোনিন হরমোনের ঘাটতি দূর করতে ফলিক অ্যাসিড বিশেষ ভূমিকা পালন করে থাকে। আর এই উপাদানটি প্রচুর মাত্রায় রয়েছে মসুর ডালে। তাই তো চটজলদি মন ভালো করতে এর কোনো বিকল্প নেই।

৭. ছোলা

ছোলায় উপস্থিত প্রোটিন ব্রেন সেলের কর্মক্ষমতা বৃদ্ধি করে। ফলে নিমেষে মন চাঙ্গা হয়ে ওঠে।

মানসিক অবসাদ বা ডিপ্রেশনের চিকিৎসাতেও এই খাবারটি দারুন কাজে আসে। তাই এবার থেকে মন ভালো না থাকলেই উল্লেখিত খাবারগুলো খাবেন। দেখবেন অল্প সময়েই মনের কালো মেঘ কেটে যাবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ