সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইসলামি বইমেলায় প্রথমবার স্থান পেল ‘শাপলা কর্নার’  স্পেনে বাংলাদেশ খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত ইবতেদায়ি ৫ম ও দাখিল ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল ক্যানসারে মারা গেলেন তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব কুমিল্লায় বাস-ড্রাম ট্রাকের সংঘর্ষ, আহত ৩০ ইসলামী ছাত্রসমাজের নতুন সভাপতি অলিউল্লাহ আরজু, মহাসচিব ঈসা খান ঢাকায় হেফাজতের জরুরি সভা, সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনের দাবি ‘নারীর অধিকারকে রাজনৈতিক হাতিয়ার করা হলেও প্রকৃত অধিকার প্রতিষ্ঠিত হয়নি’ ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট নিয়ে কওমি ছাত্র ঐক্য পরিষদের সঙ্গে সমঝোতা সোমালিয়ার শীর্ষ আলেমদের সঙ্গে রাবেতার মহাসচিবের বৈঠক

এ লজ্জা আমাদের; এ লজ্জা পুরো মুসলিম জাতির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গাজী ইয়াকুব: বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-১ থেকে কাজ সেরে আসার পথে চোখে পড়লো- একজন সম্রান্ত মা চাঁদের চেয়েও সুন্দর শিশুটিকে কোলে নিয়ে আর্মিদের কাছ থেকে পাওয়া দুই বোতল তেল ও পাঁচ কেজি চালের পেকেটটা বিক্রির জন্য রাস্তার পাশে বসে আছেন।

মাঝির (রোহিঙ্গা সর্দার) মাধ্যমে জানতে পারলাম শিশুটিকে খাওয়ানোর জন্য ঘরে দুধ নেই বলে ত্রাণগুলো বিক্রি করছেন তিনি।

নিজেকে খুব অসহায় মনে হলো, একটু আগে পকেট থেকে সাড়ে সতের হাজার টাকা হারানোর কষ্টটা নিমিষেই উধাও হয়ে গেল। হায়রে মা- সন্তানের মুখে দুধ তুলে দিতে গিয়ে মানুষের কাছ থেকে সাহায্যরূপে পাওয়া নিজের মুখের আহারটুকুও বিক্রি করে দিচ্ছেন!

মাঝির মাধ্যমে মায়ের হাতে সাধ্যানুযায়ী কিছু দিয়ে পাঁচটার আগেই ক্যাম্প থেকে বের হয়ে ঢাকার পথ ধরলাম।

রাব্বে কারীম আমাদের পাপের কারণে আমাদের সন্তানাদিদের যেন কখনো এমন পরিস্থিতির মুখোমুখি না হতে হয়।

আরও পড়ুন: রোহিঙ্গাদের দেখতে বাংলাদেশে শিল্পী মাহের জাইন

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ